কেরলে খোঁজ মিলছে না ৩৬ জনের, ১০৪ জন মৃত! প্লাবনের জল নামতেই স্বজনহারার কান্না
কোথাও আর্তনাদ , কোথাও এখনও শেষ সম্বলটুকু নিয়ে বাঁচবার আশা। কোথাও আবার স্বজনের খোঁজে দুই চোখের পাতা এক করতে পারছেন না অনেকে।
কোথাও আর্তনাদ , কোথাও এখনও শেষ সম্বলটুকু নিয়ে বাঁচবার আশা। কোথাও আবার স্বজনের খোঁজে দুই চোখের পাতা এক করতে পারছেন না অনেকে। এভাবেই এখন কেরলের মলপ্পুরম থেকে পুথুমালার মানুষ দিন কাটাচ্ছেন। বন্যায় বেশ কয়েকজনের খোঁজ এখনও মিলছে না , মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০৪। প্লাবনের জল নামলেও সংকট এখনও কাটেনি কেরলের আকাশ থেকে। কেমন পরিস্থিতি 'ঈশ্বরের আপন দেশের' একনজরে দেখে নেওয়া যাক।

খোঁজ মিলছে না ৩৬ জনের
কেরলের বন্যায় এখনও পর্যন্ত খোঁজ মিলছে না ৩৬ জনের। ওয়ানাডের মালাপ্পুরম , কাভালাপ্পারা, পুথুমালা এই মুহূর্তে জলে প্লাবিত । সেখানে একাধিক গ্রামে ডল ঢুকে ভূমিধস ঘটিয়েছে। যার জেরে শুধু প্লাবনই নয়, ভেঙে পড়েছে একাধিক বাড়ি।

কেরলে মৃত ১০৪ জন
গত বছরের ভয়াবহ বন্যার পর থেকে রীতিমতো সন্ত্রস্ত ছিল কেরলের ওয়েনাড। বছর ঘুরতেই সেই একই পরিস্থিতিতে পড়ে যায় ওয়েনাড। ভয়াবহ বাণের জলে ২০১৯ সালেও ভেসে গিয়েছে কেরলের এই পর্যটন কেন্দ্র। শুধু ওয়েনাড নয়, ২০১৯ সালে কেরলের বন্যায় কান্নুর, ইদ্দুকি, কাসারগোড় এলাকাতেও ব্যাপক বৃষ্টিপাতের জেরে বন্যা হয়েছে। কেরল জুড়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জন।

কমলা সতর্কতা
কেরলের বিভিন্ন জায়গায় প্লাবনের কমলা সতর্কতা এখনও জারি রয়েছে। ড্রোন দিয়ে মানুষ , পশুপাখি খুঁকে বার করে তাঁদের উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যেই ভেসে গিয়েছে ১১,৯০১ টি বাড়ি , ১১১৫ টি বাড়ি সম্পূর্ণভাবে ধসে গিয়েছে।












Click it and Unblock the Notifications