বিমানে বিজনেস ক্লাসে সফর, ফের বিতর্কে কেজরিওয়াল

দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন আম আদমি পার্টির এই নেতা। মহার্ঘ বিজনেস ক্লাসে তিনি সফর করেছেন। তাঁকে দেখে উৎসাহী যাত্রীরা পটাপট ছবি তোলেন। তাঁদেরই কেউ এই ছবি ইন্টারনেটে দিয়ে দেন। বিষয়টি জানাজানি হতেই হইচই শুরু হয়। বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, "এটা থেকেই আম আদমি পার্টি দু'মুখো চেহারা স্পষ্ট হচ্ছে। একদিকে ওরা বলছে, টাকা নেই। ভোটে লড়ার খরচ তুলতে মানুষের কাছে হাত পাতছে। অন্যদিকে, একজন বড় বড় কথা বললেও বিজনেস ক্লাসে চাপছেন। আমি শুনেছি, উনি কম দামি ইকনমি ক্লাসে যেতে অস্বীকার করেন।"
বিজেপির এই যুক্তি খণ্ডন করে আম আদমি পার্টি বলেছে, দুবাইয়ে অনাবাসী ভারতীয়রা একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে কেজরিওয়ালকে সংবর্ধনা দেওয়া হবে। উদ্যোক্তারা তাঁর টিকিটের টাকা দিয়েছেন। দুবাই থেকে তিনি নিউ ইর্য়ক যাবেন। ওখানকার ভক্তরা এই খরচও বহন করবেন।
On The Newshour tonight: Business class blues. 'Not aam but #KhaasAadmi'. Kejriwal caught in his own image trap? pic.twitter.com/G6UOzfR9gH
— TIMES NOW (@timesnow) December 4, 2014 











Click it and Unblock the Notifications