কাশ্মীর পণ্ডিতরা খুন হচ্ছেন, বিজেপি সিনেমার প্রচার করছে, কটাক্ষ সঞ্জয় রাউতের

কাশ্মীর পণ্ডিতরা খুন হচ্ছেন, বিজেপি সিনেমার প্রচার করছে, কটাক্ষ সঞ্জয় রাউতের

কয়েক মাস আগেই বলিউড সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' শুধু বক্স অফিসে নয় সঙ্গেই ভারতের রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করেছিল সিনেমাটি। সে সময় প্রধানমন্ত্রী মোদী থেকে বিজেপির ছোট-বড় নেতারা সিনেমাটির প্রচার করেন। কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার নিয়ে প্রশ্ন তোলেন৷ কিন্তু বিজেপির পক্ষ থেকে চালানো এই গুলি যেন তাদের দিকেই ফিরে আসছে এবার। আবারও কাশ্মীর উপত্যকায় পরপর খুন হচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা। প্রাণের ভয়ে কাশ্মীর ছেড়ে জম্মুতে পালাচ্ছেন তারা। এবার এ ইস্যুতেই বিজেপিকে কটাক্ষ করলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত৷

কী বলেছেন শিব সেনা সাংসদ?

কী বলেছেন শিব সেনা সাংসদ?

রবিবার একটি টুইটে মোদী সরকারকে খোঁচা দিয়ে রাউত বলেন, কিছুদিন আগেই বিজেপি 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার প্রচার করে চেঁচামিচি করছিল৷ এখন আবার কাশ্মীরি পণ্ডিতরা খুন হচ্ছেন, উপত্যকা ছেড়ে জম্মু ফিরতে বাধ্য হচ্ছেন৷ এখন তারা চুপ করে কেন? এখনকার পরিস্থিতি নিয়ে কি কাশ্মীর ফাইলস ২, তৈরি হবে? এর আগে বিজেপি নেতাদের বক্তব্য ছিল অতীতকে ঢাকা উচিৎ নয়, তাহলে এখন যা হচ্ছে সেটাও গোপন করা উচিৎ নয়।

সঞ্জয়ের ধাঁচেই বিজেপিকে তোপ দেগেছেন আম আদমী পার্টির কেজরিওয়ালও

সঞ্জয়ের ধাঁচেই বিজেপিকে তোপ দেগেছেন আম আদমী পার্টির কেজরিওয়ালও

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও 'কাশ্মীরি পণ্ডিত' খুনপর ইস্যুতে ভারতীয় জনতা পার্টির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কাশ্মীরি পণ্ডিতদের জন্য কেন্দ্রের কোনো সঠিক পরিকল্পনা নেই। কেন্দ্রে মোদী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ১৯৯০ সালের সময় আবার ফিরে এসেছে। বিজেপির কোনো পরিকল্পনা নেই। উপত্যকায় যখনই খুন হয়, খবরে শিরোনাম হয়, স্বরাষ্ট্রমন্ত্রী উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন। ইতিমধ্যেই যথেষ্ট সভা হয়েছে, এখন আমাদের কড়া পদক্ষেপ নেওয়া দরকার।

আরও কী বললেন সঞ্জয়?

আরও কী বললেন সঞ্জয়?

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত রবিবার কেন্দ্রে ক্ষমতাসীন মোদী সরকারের সমালোচনা করে বলেন, জম্মু ও কাশ্মীরে 'কাশ্মীরি পণ্ডিত এবং মুসলিম নিরাপত্তা কর্মী'দের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করছে জঙ্গিরা৷ বিজেপি এখন কিছু সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছে। সাংবাদিকদের সরাউত আরও বলেন, যে বিজেপি কাশ্মীর উপত্যকার নিরাপত্তাকে অবহেলা করছে। সার্জিক্যাল স্ট্রাইকের ফলে কি 'কাশ্মীরি পণ্ডিতদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধ হয়েছে? নাকি তা আরও বৃদ্ধি পেয়েছে? হিন্দু এবং কাশ্মীরি পণ্ডিতদের পাশাপাশি মুসলিম নিরাপত্তা কর্মীদের হত্যা করা হচ্ছে কারণ তারা দেশের সেবা করছে। অথচ বিজেপি 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'সম্রাট পৃথিবীরাজ'-এর মতো সিনেমার প্রচারে ব্যস্ত!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+