ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জনতা খণ্ডযুদ্ধে মৃত ৫

শ্রীনগর, ১৬ অগাস্ট : বুধবার সকাল থেকেই আবারও উত্তপ্ত হল কাশ্মীর উপত্যকা। সেনা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে এখনও পর্যন্ত ৫ জন বিক্ষোভকারীর মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। দক্ষিণ এবং মধ্য কাশ্মীরের দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় ৫ জনের মৃত্য়ু হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবী করা হয়।

কাশ্মীরে জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই বার বার উত্তপ্ত হচ্ছে উপত্যতা। এবং পৃথক পৃথক সংঘর্ষে এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।

ফের উত্তপ্ত কাশ্মীর, সেনা-জনতা খণ্ডযুদ্ধে মৃত ৫

ঘটনার সূত্রপাত বীরওয়া গ্রামের অরিপন্থনের কাছে সেনা বাহিনীর কনভয় লক্ষ্য় করে হামলাকে কেন্দ্র করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা জওয়ানরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ৪ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এই ঘটনায় চার জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

বুদগামের সুপারিনটেনড্যান্ট আবদুল ওয়াহিদ অবশ্য সংবাদমাধ্যমকে বলেন, "এই ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে"। অপর একটি ঘটনায় লারকিপোরায় সেনা বাহিনীর গুলিতে এক কিশোরের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন বিক্ষোভকারীর আহত হওয়ার খবর সামনে এসেছে।

বিচ্ছিন্নতাবাদীরা আগামী দিনেও তাদের বিক্ষোভ চালিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। অন্যদিকে উত্তেজনাপূর্ণ এলাকাগুলিতে কার্ফু জারি থাকবে বলে সেনা বাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+