'ভোট দিয়ে সেলফি নিন, আমি দেখব', কাশী নিয়ে কবিতার ছন্দে মোদী! দেখে নিন প্রচারের ভিডিও

কাশীতে যেদিন তিনি মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সেদিনের কথা উল্লেখ করে মোদী এদিন বলেন,'রোড শোর পরে আপনারাই আমায় আদেশ দিয়েছিলেন, আপনি আসবেন না।

কাশীতে যেদিন তিনি মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সেদিনের কথা উল্লেখ করে মোদী এদিন বলেন,'রোড শোর পরে আপনারাই আমায় আদেশ দিয়েছিলেন, আপনি আসবেন না। সবকিছুটা আমরা সামলে নেব..সেটা শব্দ ছিলনা , সেটা ছিল আপনাদের প্রতিশ্রুতি।' এদিন বারাণসীর মাটিতে নয়, বরং ভিডিও কন্ফারেন্সে এদিন মোদী তাঁর প্রচার করেন কাশীর জন্য।

এদিনের ভাষণে কাশীতে তাঁর আসনে কোন কোন উন্নয়ন হয়েছে , তা নিয়ে যেমন বক্তব্য রাখতে দেখা যায় মোদীকে, তেমনই তিনি এদিন ভিডিও ভাষণে বারবার তাঁর রাজনৈতিক জীবন ও আত্মধ্যাত্মিক জীবনে কাশীর গুরুত্বের কথা জানান মোদী। প্রসঙ্গ তোলেন ভোটের দিনেরও। আর ভোটদান নিয়ে কথা বলতে গিয়ে, মোদী কাশীবাসীর প্রতি অনুরোধ জানান, সকাল ১০ টার আগে গিয়ে ভোট দিয়ে আসতে। তাহলে গরম লাগবার আশঙ্কা থাকবে না।'

ভোট দিয়ে সেলফি নিন, আমি দেখব, কাশী নিয়ে কবিতার ছন্দে মোদী! দেখে নিন প্রচারের ভিডিও

এদিন,কাব্যের ছন্দে মোদীকে কাশীর প্রশংসা শোনা যায়। তিনি বলেন, কাশী নিয়ে লিখতে বসে তিনি কী লিখবেন ভেবে পাচ্ছিলেন না। তারপর কয়েকটি শব্দই তাঁর মাথায় আসে। যা এদিন পড়ে শোনান মোদী।


গরমের প্রসঙ্গ উঠতেই মোদী দাবি করেন , কাশীর ভোট ঘিরে স্লোগান উঠুক 'আদে ভোট দান , পরে জলপান।' এরপর মজার ছলে মোদী বলেন, 'ভোট দেওয়ার পর আপনারা সেলফি সোশ্যাল মিডিয়ায় লাগান, আমি যতই ব্যাস্ত থাকি দেখব সেই ছবি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+