Karnataka Sex Scandal: যৌন কেলেঙ্কারি কাণ্ডে নয়া মোড়, জোর করে মিথ্যা মামলা! অভিযোগকারিনীর চাঞ্চল্যকর বয়ান
লোকসভা ভোটের মধ্যেই যৌন কেলেঙ্কারি নিয়ে বিতর্ক তুঙ্গে কর্ণাটকে। এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি নিয়ে তুলকালাম চলছে। অভিযোগ ওঠে, এক মহিলাকে যৌন হেনস্থা করেন প্রজ্জ্বল রেভান্না। এ সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সিট গঠনের নির্দেশ দেন। সিটের তদন্তে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত প্রজ্জ্বল রেভান্নাকে সাসপেন্ড করেছে তাঁর দল জেডিএস। এবার যৌন কেলেঙ্কারি কাণ্ডে নতুন মোড়।
জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে জড়িত কর্ণাটকের যৌন ভিডিও কেলেঙ্কারিতে একটি মোড়, বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) জানিয়েছে যে এই মামলার একজন মহিলা অভিযোগকারী দাবি করেছেন যে, একদল লোক তাঁকে বাধ্য করেছিল ভুয়ো অভিযোগ করতে। হয়রানির হুমকি পেয়ে পুলিশ মিথ্যা অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট অভিযোগকারিনী।

কর্নাটক সরকার যৌন নির্যাতন মামলায় সিট গঠন করে র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলেও তাকে এখনও ধরা যায়নি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যৌন নির্যাতনের অভিযোগ ফাঁস হওয়ার পরে প্রজ্জ্বল রেভান্না জার্মানিতে পালিয়ে যান।যৌন নির্যাতন মামলায় হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে
রেভান্নার রেকর্ড করা যৌন উত্তেজক ভিডিও সহ ২৫ হাজার পেনড্রাইভ বিতরণ করা হয়েছিল।এইচডি কুমারস্বামী কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের বিরুদ্ধে নির্বাচনের আগে ভিডিও প্রচারের 'ষড়যন্ত্র' করার অভিযোগ করেছেন।
এই ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন যে, এই হাজার হাজার ভিডিয়ো একদিনের নয় । মোদীর অভিযোগ, প্রজ্জ্বলকে দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিয়েছে কংগ্রেস ৷ আর তিনি পালানোর পরই ভিডিওগুলি প্রকাশিত হওয়ায় কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন মোদী
গত কয়েকদিন ধরেই 'বিতর্কিত' ভিডিয়ো বিতর্কে চরম বিপাকে এইচডি রেভান্না ও তাঁর ছেলে জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্না। মহিলা অপহরণের মামলায়ও নাম জড়িয়ছে দেবেগৌড়া পুত্রের। ইতিমধ্যেই এইচডি রেভান্নাকে আটক করেছে কর্ণাটক পুলিশ।












Click it and Unblock the Notifications