কানপুর আইআইটি-র ছাত্রের দেহ মিলল হোস্টেলের ঘরে

কানপুর আইআইটি-র ছাত্রের দেহ মিলল হোস্টেলের ঘরে
কানপুর, ৬ ফেব্রুয়ারি : কানপুর আইআইটি-র তৃতীয়বর্ষের এক ছাত্রের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার হোস্টেলের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হোস্টেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই আত্মহত্যার ঘটনা।

পুলিশসূত্রের খবর, মৃত ছাত্রের নাম মঞ্জুনাথ। বয়স ২০। কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন মঞ্জুনাথ। তার জন্য তার কাউন্সিলিংও চলছিল।

প্রাথমিক তদন্তে অনুমান অবসাদের কারণেই আত্মহত্যা

এ নিয়ে দ্বিতীয়বার কানপুর আইআইটি-তে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১ জানুয়ারি বিটেক-এর দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মৃতদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। ওই ছাত্রের বাড়ি অন্ধ্রপ্রদেশে।

মঞ্জুনাথের নাম কম্পিউটার সায়েন্স বিভাগে নথিভুক্ত করা হয়েছিল। পোলিওর কারণে নিজের একটি পা খুইয়েছে মঞ্জু। কর্ণাটকের রায়চূড়-এ বাড়ি তাঁর। কানপুর আইআইটি সূত্রের খবর,ছোটবেলায় বাবাকে হারিয়েছে সে। কয়েক মাস আগে তার দিদিরও মৃত্যু হয়। বিষাক্ত কিছু পদার্থ মঞ্জুনাথের ঘরে পাওয়া গিয়েছিল।

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টেও মঞ্জুনাথের শরীরে বিষের উপস্থিতি পাওয়া গিয়েছে। এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে বলে কানপুর আইআইটি সূত্রের খবর।

সংবাদ সূত্র : পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+