রাজনৈতিক জীবনে ইতি টানার ইঙ্গিত কমলনাথের, কংগ্রেসের দলীয় বিপর্যয়ের পরেই কী এই সিদ্ধান্ত?
রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত কমলনাথের
২০২০ সালের শুরু থেকেই সময় ভালো যাচ্ছে না কমলনাথের। দীর্ঘ রাজনৈতিক জীবনে একের পর এক পারাপতন। অবশেষে মার্চে আস্থা ভোটের আগেই মধ্যমপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ কমলনাথের। সব মিলিয়ে রাজনৈতিক ময়দানে কার্যত কোণঠাসা মধ্যপ্রদেশের এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। এমতাবস্থায় দাঁড়িয়ে সোমবারের একটি জনসভা থেকে রাজনৈতিক জীবনে ইতি টানার ইঙ্গিত দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যা নিয়ে তুমুল শোরগোল রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি এবং বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলাচ্ছেন কমলনাথ। সহজ কথায় মধ্যপ্রদেশের রাজনৈতিক ময়দানে এখনও নীতি-নির্ধারণের দায়িত্ব কমলনাথের উপরেই। কিন্তু চলতি বছরের শুরুতে পদ্ম শিবিরের হাতে বড়সড় ধাক্কা হোক বা সদ্য সমাপ্ত উপনির্বাচনে পুনরায় বিজেপির হাতে ধরাশায়ী, প্রতিটি সময়েই রাজ্যে কংগ্রেসের চালকের আসনে ছিলেন কমলনাথ। কিন্তু তার নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন থেকেই দলের অন্দরেই একাধিক প্রশ্ন উঠছিল। কিন্তু কিছুতেই কর্ণপাত না করে কার্যত ক্ষমতা দখল করে বসেছিলেন তিনি।
এদিকে সোমবারের জনসভায় দাঁড়িয়ে কমলনাথকে বলতে শোনা যায়, “আমি বিশ্রাম নিতে প্রস্তুত। কোনও পদের জন্যই আমার কোনও উচ্চাকাঙ্ক্ষা বা লোভ নেই। আমি ইতিমধ্যেই শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলেছি। এবার সময় এসেছে বিশ্রামের।” রাজনৈতিক বিশ্লেষকদরে মতে, প্রবীনদের সরিয়ে কংগ্রেসের সামনে সারিতে নবীনদের জায়গা করে দেওয়ার দাবি দলের অন্দরেই দীর্ঘদিন থেকে উঠছিল। এমনকী এই বিতর্কের জেরে জেরবার হয়েছেন খোদ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও। এমতাবস্থায় জাতীয় রাজনীতির ময়দানের পাশাপাশি একই দাবি উঠে মধ্যপ্রদেশেও। তারপরেই চাপের মুখে পড়ে কমলানাথ বর্তমানে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications