জ্যোতিরাদিত্যর প্রস্থানের পর রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক যুব নেতা! আরও এক রাজবংশের সন্তান খুললেন মুখ
জ্যোতিরাদিত্যর প্রস্থানের পর রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক যুব নেতা! আরও এক রাজবংশের সন্তান খুললেন মুখ
জ্যোতিরাদিত্য কংগ্রেস ছেড়ে চলে যেতেই সচিন পাইলট একটি টুইট করে জানিয়ে দেন যে এইভাবে তিনি না গেলেও পারতেন। গোটা পরিস্থিতি আরও ভালোভাবে সামলে নেওয়া যেত বসে আলোচনা করে। এমন পরিস্থিতিতে এবার জ্যোতিরাদিত্যর 'তুতো' ভাই তথা ত্রিপুরা রাজবংশের সন্তান প্রদ্যোৎ মুখ খুললেন।

যুব বনাম বর্ষীয়ান ইস্যুতে জর্জরিত বাংলা
যুব বনাম বর্ষীয়ান নেতার মধ্যে দ্বন্দ্বে জেরবার কংগ্রেস। এই ইস্যুতে বহু ছিদ্র ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে কংগ্রেসের অন্দরে। যুব নেতাদের বক্তব্যকে যে কংগ্রেস হাইকম্যান্ড পাত্তা দিচ্ছেনা বেশ কয়েক বছর ধরে, তার প্রমাণ ঝাড়খন্ডের কংগ্রেসের প্রাক্তন প্রধান অজয় কুমার , ত্রিপুরার কংগ্রেসের প্রধান প্রদ্যোতের মতো ব্যক্তিত্বদের দল ছাড়ার ঘটনা।

কংগ্রেস যুব নেতাদের অসন্তোষ ক্রমেই দানা বাঁধছে
ত্রিপুরা রাজবংশের সন্তান তথা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার তুতো ভাই প্রদ্যোৎ দেববর্মা এককালে কংগ্রেসে কোণঠাসা হতে শুরু করেছিলেন। তাঁর বক্তব্যকে ক্রমাগত উপেক্ষা করছিল হাইকম্যান্ড। এরপরই কংগ্রেসের ত্রিপুরা প্রধানের পদ ছেড়ে দেন প্রদ্য়োৎ , দল ছেড়েও বেরিয়ে যান। একইভাবে ঝাড়খন্ডেও অজয় কুমারকে ঘিরে একই সমস্যা দেখা দেয়। প্রাক্তন আইপিএস অজয় কুমার এরপরই পার্টির মধ্যে থেকে দলের নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন ও দল ছেড়ে দেন। একইভাবে রাজস্থানেও বর্ষীয়ান অশোক গেহলটের বিরুদ্ধে ক্ষোভ জমাট বাঁধতে শুরু করেছে তরুণ তুর্কী সচিন পাইলটের শিবিরেও।

মুখ খুললেন জ্যোতিরাদিত্যর ভাই
এদিকে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ভাই ত্রিপুরার দেববর্মা রাজবংশের সন্তান তথা প্রাক্তন কংগ্রেস নেতা প্রদ্যোতের দাবি, পার্টি ছাড়া উচিত হয়নি জ্যোতিরাদিত্যর। প্রদ্যোতের দাবি, জ্যোতিরাদিত্য সংশয়ে ছিলেন নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে। তবে সেজন্য পার্টি বদলে বিজেপিতে যোগদান করা তাঁর ঠিক হয়নি।

কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রদ্যোতের
প্রদ্যোৎ দাবি করেছেন, বিজেপির বিরুদ্ধে লড়ার উৎসাহটাই নেই কংগ্রেসের। আর কংগ্রেস যদি সেই উৎসাহ না ফিরে পায় , তাহলে মুশকিল হয়ে যাবে আগামী দিনে। এবিষয়ে তিনি রাহুল গান্ধীর নেতৃত্বকেও একহাত নিতে ছাড়েননি।

রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক প্রদ্যোতের
প্রদ্যোতের দাবি, রাহুল গান্ধী জানিয়েছেন যে জ্যোতিরাদিত্যর জন্য রাহুলের দরজা সবসময় খোলা ছিল। তাহলে জ্যোতিরাদিত্য রাহুলের সঙ্গে গত ৫ মাস ধরে দেখা করতে চেয়ে কেন সেই সুযোগ পননি? এবিষয়ে রাহুলের উচিত তাঁর বাড়ির 'গার্ড'দের জিজ্ঞাসা করা।












Click it and Unblock the Notifications