কুকীর্তি ফাঁস করতেই বেধড়ক মার সাংবাদিককে, প্রকাশ্য রাস্তায় আইএএস অফিসারের গুণ্ডামি যোগী রাজ্যে

কুকীর্তি ফাঁস করতেই বেধড়ক মার সাংবাদিককে, প্রকাশ্য রাস্তায় আইএএস অফিসারের গুণ্ডামি যোগী রাজ্যে

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। এদিকে তার আগে পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত যোগী রাজ্য। দুদিন আগেই মনোনয়ন জমা করতে গিয়ে বিজেপি সমর্থকদের হাতে শ্লীলতাহানির অভিযোগ তোলেন সমাজবাদী পার্টির এক মহিলা প্রার্থী। যা নিয়ে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। এবার প্রকাশ্য রাস্তায় খোদ এক আইএএস আধিকারিকের হাতে বেধরক মার খেলেন এক সাংবাদিক।

ভোটগণনায় কারচুপির অভিযোগ

ভোটগণনায় কারচুপির অভিযোগ

বিরোধীদের অভিযোগ, শুরু থেকেই ভোটগণনায় চলছে কারচুপি। আর তাতেই সাফল্যের মুখ দেখছে বিজেপি। আর শাসকদলকে সরাসরি এই কাজে সাহায্য করছেন উন্নাওয়ের মুখ্য উন্নয়ন আধিকারিক দিব্যাংশু পটেল। আর সেই কর্মকাণ্ড ফাঁস করতেই গোটা সমস্ত ঘটনা ক্যামেরাবন্দি করতে শুরু করেন সাংবাদিক কৃষ্ণ তিওয়ারি।

 আসল ঘটনার সূত্রপাত কোথায়

আসল ঘটনার সূত্রপাত কোথায়

কিন্তু ক্যামেরা তাক করতেই ওই সাংবাদিকের দিকে তেড়ে আসেন এক শাসকদলের কর্মী সমর্থকেরা। এমনকী লাঠি উঁচিয়ে তেড়ে আসে পুলিশও। তাঁকে মারতে উদ্যত হয়ে ওঠেন আইএএস অফিসার দিব্যাংশু পটেলও। ইতিমধ্যেই এই মারধরের ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের প্রশ্নের মুখে পড়ছে যোগী রাজ্যের শাসন ব্যবস্থা। এমনকী শাসকদলের আমলাদের এই যোগসাজসের ঘটনায় নতুন করে নগ্ন হয়ে পড়েছে উত্তরপ্রদেশের অপশাসনের চিত্রটাও।

 আইএএস আধিকারিকের গুণ্ডামিতে প্রবল আলোড়ন রাজনৈতিক মহলে

আইএএস আধিকারিকের গুণ্ডামিতে প্রবল আলোড়ন রাজনৈতিক মহলে

এদিকে সাংবাদিককে মারার ঘটনাকেও প্রকাশ্যে তুলে ধরেছেন বিরোধীপক্ষরা। সোশ্যাল মিডিয়া চলছে জোরদার শাক বিরোধী প্রচার। অদিকে বেধড়ক মার খাওয়ার পর শেষ পর্যন্ত অবশ্য অন্যান্য সংবাদমাধ্যমের কর্মীদের সাহায্যে কোনওক্রমে প্রাণে বেঁচেছেন আক্রান্ত সাংবাদিক কৃষ্ণ তিওয়ারি। এদিকে প্রকাশ্য রাস্তায় একজন আইএএস আধিকারিকের এমন গুণ্ডামিতে বিস্মিত স্থানীয় বাসিন্দারা। প্রবল আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও।

 যা করেছি বেশ করেছি, হুঙ্কার আইএএসের

যা করেছি বেশ করেছি, হুঙ্কার আইএএসের

বিরোধীদের অভিযোগ ব্লক পঞ্চায়েত প্রধান নির্বাচনে জয় হাসিল করতে রাজ্য প্রশাসনকে নির্লজ্জভাবে আসরে নামিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা নির্দেশেই হচ্ছে যাবতীয় কর্মকাণ্ড। অন্যদিকে গুণ্ডামি বিন্দুমাত্র অনুশোচনা নেই অভিযুক্ত আইএএসের। উল্টে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন 'যা করেছি বেশ করেছি। প্রয়োজনে আবার একই কাজ করব।' অন্যদিকে অভিযোগ পেয়ে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+