আত্মনির্ভর ভারতের শপথ নিয়ে লঞ্চ হল ডেইলিহান্টের Josh App

আত্মনির্ভর ভারতের শপথ নিয়ে লঞ্চ হল ডেইলিহান্টের Josh App

ভারতে তৈরি, ভারতের জন্য, ভারতীয়দের জন্য, ভারতের কনটেন্ট, ভারতের পছন্দ - এককথায় এটাই হল আত্মনির্ভর ভারতের স্লোগানকে এগিয়ে নিয়ে যাওয়া জোশ অ্যাপ। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি এক বার্তায় আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন। অর্থাৎ লোকালের জন্য ভোকাল হওয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর সেকথা মাথায় রেখেই একেবারে দেশীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের অ্যাপ্লিকেশন তৈরি করেছে ডেইলিহান্ট সংস্থা। এই অ্যাপ শুধুমাত্র ভারতীয়দের জন্য, ভারতের কনটেন্ট তাতে থাকবে এবং ভারতের নাগরিকেরাই এখানে কনটেন্ট সরবরাহ করবেন। অর্থাৎ সবদিক থেকেই এটি একটি দেশি অ্যাপ।

আত্মনির্ভর ভারতের শপথ নিয়ে লঞ্চ হল ডেইলিহান্টের Josh App

দেশের ১২ টি ভাষায় এই অ্যাপটিকে ব্যবহার করা যাবে। ইতিমধ্যে কোটি কোটি মানুষ এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন। এটিকে ডাউনলোড করেছেন। এটিকে ব্যবহার করছেন এবং আবির্ভাবের কয়েকদিনের মধ্যেই এটি ইন্টারনেট দুনিয়ায় এক বিপ্লব সৃষ্টি করেছে।

ডেইলিহান্ট সংস্থার তরফে বীরেন্দ্র গুপ্তা এবং উমঙ্গ বেদি জানালেন কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়ার শপথকে সামনে রেখে তাঁরা এই অ্যাপ্লিকেশন তৈরির পথেই এগিয়েছেন। এখানে ভারতীয় স্বাদ থাকবে প্রত্যেক মুহূর্তে। ভারতীয়রাই এর মূলে রয়েছে। দেশি অ্যাপ হলেও এর গুণমান আন্তর্জাতিক মানের।

এই জোশ অ্যাপটি আগামিদিনে মোবাইল প্লাটফর্মে হইচই সৃষ্টি করতে চলেছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সংস্থার তরফে বীরেন্দ্র গুপ্তা মনে করিয়ে দিলেন উরি সিনেমার সেই বিখ্যাত ডায়লগের কথা। হাউ ইজ দ্য জোশ। এই শব্দটিকে মাথায় রেখে এবং আত্মনির্ভর ভারতকে স্মরণ করে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

দেশের কোণে কোণে প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। যারা নিজেদের মেলে ধরার সুযোগ পান না। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেশের ছোট বড় শহর-গ্রামগঞ্জের প্রতিভারা নিজেদের মেলে ধরতে পারবেন। তাদের প্রতিভা শুধু ভারত নয় সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আর এভাবেই ভারতের কোনও একটি ছোট্ট এলাকার কোনও এক বড় প্রতিভাকে সারাবিশ্বে পরিচয় করিয়ে দেবে ডেইলিহান্ট অ্যাপ। এখনও যাঁরা অ্যাপটি ডাউনলোড করেননি, দেরি না করে তাড়াতাড়ি যোগ দিন জোশের সঙ্গে জোশ অ্যাপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+