করোনা যুদ্ধে ভারতে পা জনসনের, তৃতীয় পর্বের ট্রায়ালের সঙ্গেই টিকা আমদানির অনুমতি চাইছে সংস্থা

করোনা যুদ্ধে ভারতে পা জনসনের, তৃতীয় পর্বের ট্রায়ালের সঙ্গেই টিকা আমদানির অনুমতি চাইছে সংস্থা

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত চরম বিপর্যয় নেমে এসেছে ভারতে। এদিকে দুই দেশীয় টিকার পাশাপাশি করোনা দমনে ইতিমধ্যেই বিদেশি করোনা টিকাগুলির রাস্তাও প্রশস্ত করেছে কেন্দ্র। এমতাবস্থায় এবার কেন্দ্র সরকারের সবুজ সংকেত মিলতেই ভারতে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করল বহুজাতিক ফার্মা সংস্থা জনসন অ্যান্ড জনসন।

মানবদেহে ৭২ শতাংশ কার্যকরী জনসনের টিকা

মানবদেহে ৭২ শতাংশ কার্যকরী জনসনের টিকা

সূত্রের খবর, গত ১২ এপ্রিল সুগম অনলাইন পোর্টালের মাধ্যমে গ্লোবাল ক্লিনিক্যাল ট্রায়াল ডিভিশনে প্রথম আর্জি জানিয়েছিল তারা। তাতে কিছু সমস্যা হওয়ায় জনসন অ্যান্ড জনসন আবার সোমবার এই আবেদন করেছে বলে খবর। এদিকে জনসন অ্যান্ড জনসনের এই টিকাটি আদপে একটি ডোজের। মার্কিন মুলুকে এই টিকা ৭২ শতাংশ ক্ষেত্রে কার্যকর বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে।

কী বলছে জনসন

কী বলছে জনসন

অন্যদিকে জনসনের টিকার সংরক্ষণ নিয়ে শুরু থেকেই বিভিন্ন উদ্বেগ মাথাচাড়া দিচ্ছিল। এমনকী ভারতীয় পরিকাঠামো নিয়েও উঠছিল প্রশ্ন। এমতাবস্থায় সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের ভ্যাকসিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন মাস পর্যন্ত স্টোর করে রাখা যায়। যদিও সেই পরিকাঠামোর ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের রয়েছে বলেই জানা যাচ্ছে।

কোভিড টিকা আমদানির লাইসেন্সের আবেদন

কোভিড টিকা আমদানির লাইসেন্সের আবেদন

অন্যদিকে এদিকে ভারতে কোভিড টিকা আমদানি করার লাইসেন্সের আবেদনও করেছে জনসন অ্যান্ড জনসন। একইসঙ্গে সংস্থা তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গনাইজেশনের সঙ্গে দ্রুত একটি বৈঠকে বসারও আবেদন জানিয়েছে তারা। এমতাবস্থায় জনসনের কথায় কেন্দ্র কতটা কর্ণপাত করে এখন সেটাই দেখার। অন্যদিকে জনসনের টিকায় রক্ত জমাট বাঁধার ঘটনাতেও নতুন করে বাড়ছে উদ্বেগ।

রক্ত জমাট বাঁধার ঘটনায় বাড়ছে উদ্বেগ

রক্ত জমাট বাঁধার ঘটনায় বাড়ছে উদ্বেগ

এদিকে টিকাকরণের পর রক্ত জমাট বাঁধার ঘটনায় কিছুদিন আগেই স্থগিত হয়ে যায় জনসন অ্যান্ড জনসন করোনা ভ্যাকসিনের প্রয়োগ। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পর এ পর্যন্ত মোট ছয়জনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। আক্রান্তরা সবাই নারী এবং তাদের বয়স আঠারো থেকে আটচল্লিশের মধ্যে। এই খবর চাউর হতেই আমেরিকায় সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় জনসনের টিকাকরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+