একটা অটোগ্রাফ আমি নেবই! মোদীর কাছে জানেন কেন এমন আবদার বাইডেনের
Biden Seeks Autograph PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটোগ্রাফ চাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানের হিরোশিমায় জি-৭ বৈঠক শুরু হয়েছে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট সহ একাধিক দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন।
একাধিক বিষয়ে একে অপরের মুখোমুখি হয়েছেন। চলছে বৈঠকও। আর সেখানে সবার নজরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি৭ এর পাশাপাশি কোয়াড গোষ্ঠীর বৈঠকে অংশ নেন রাষ্ট্রনেতারা। আর সেখানে ফের একবার প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানেই নরেন্দ্র মোদীর অটোগ্রাফ চাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ও প্রধানমন্ত্রীর প্রশংসায় সরব।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বৈঠকের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর কাছে আসেন বাইডেন। তিনি বলেন, গোটা মার্কিনমুলুক আপনার আসার অপেক্ষায়। নাগরিকদের কাছ থেকে আগে নাকি এত অনুরোধ আগে কখনও পাননি বলেও নাকি মোদীকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এরপরেই প্রধানমন্ত্রী মোদীর অটোগ্রাফ নেওয়ার আবেদন করেন তিনি। পাশেই ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। কার্যত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সহমত তিনিও।
প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ় বলেন, সিডনিতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে ২০ হাজার মানুষ সামিল হবেন। এবং তাদের সামনে প্রধানমন্ত্রী মোদী বক্তব্য রাখবেন। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে বহু অনুরোধ আসছে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। পাসের চাহিদা ব্যাপক। অনেক মানুষের ইচ্ছা পুরণ করা সম্ভব হচ্ছে না বলেও জানান অ্যান্টনি আলবানিজ়। বলে রাখা প্রয়োজন, সামনেই অস্ট্রেলিয়া এবং আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী।

আর তার আগে গুরুত্বপূর্ণ দুই রাষ্ট্রের প্রধানের প্রশংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দুই দেশে মোদীর এহেন সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, শনিবার জি-৭ বৈঠক চলাকালিন গোটা বিশ্বের সামনে কার্যত মোদীকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে পিছন থেকে মোদীকে ডাকছেন বাইডেন! আর সঙ্গে সঙ্গে উড়ে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরছেন। আর এরপরেই বাইডেনের এমন আবদান চিন-পাকিস্তানকে বড় বার্তা দেওয়া বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications