LIVE ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন ২০১৯ : তৃতীয় দফার ভোটের সমস্ত আপডেট একনজরে

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এদিন বৃহস্পতিবার। এই দফায় মোট সতেরোটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। এমনটাই জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনয় কুমার চৌবে। এর আগে নভেম্বরের ৩০ তারিখ ও ডিসেম্বরের ৭ তারিখে প্রথম দুই দফার ভোটগ্রহণ হয়েছে। এই দুটি দফার বেশ কয়েকটি কেন্দ্র মাওবাদী অধ্যুষিত এলাকার মধ্যে পড়ে। সেখানে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর সামনে এসেছে। এখন দেখার তৃতীয় দফার ভোট গ্রহণে কেমন চিত্র থাকে।

LIVE ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট আপডেট

Dec 12, 2019, 5:04 pm IST

নির্বিঘ্নেই সম্পন্ন হল ঝাড়খণ্ডের তৃতীয় দফার নির্বাচন
Dec 12, 2019, 3:35 pm IST

ভোটাধিকার প্রয়োগ করতে রাঁচির ভোটকেন্দ্রে পৌঁছালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
Dec 12, 2019, 2:26 pm IST

হাতিয়াতে ভোট দিলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন।
Dec 12, 2019, 2:25 pm IST

দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪৫ শতাংশ।
Dec 12, 2019, 12:53 pm IST

হাজারিবাগে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।
Dec 12, 2019, 12:16 pm IST

সকাল ১১টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোটদানের হার ২৯.৪৪ শতাংশ।
Dec 12, 2019, 11:28 am IST

এখনও পর্যন্ত সর্বোচ্চ ভওটদানের হার দেখা গিয়েছে সিলিতে। সেখানে ১৬.৫ শতাংশ ভোট পড়েছে।
Dec 12, 2019, 11:13 am IST

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত রাঁচিতে ভাটদানের হার ১০.৬৪ শতাংশ।
Dec 12, 2019, 11:13 am IST

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত হাজারিবাগে ভাটদানের হার ১০.২৭ শতাংশ।
Dec 12, 2019, 11:12 am IST

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত মাণ্ডুতে ভাটদানের হার ১৪.২ শতাংশ।
Dec 12, 2019, 11:12 am IST

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত রামগড়ে ভাটদানের হার ১৪.২২ শতাংশ।
Dec 12, 2019, 11:09 am IST

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত বরখাটায় ভাটদানের হার ১৪.২২ শতাংশ।
Dec 12, 2019, 11:09 am IST

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত বরখাটায় ভাটদানের হার ১৫ শতাংশ।
Dec 12, 2019, 11:06 am IST

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত কোডার্মায় ভাটদানের হার ১০.২ শতাংশ।
Dec 12, 2019, 10:52 am IST

ঝাড়খণ্ডে ভোটদানের জন্য যুব সম্প্রদায়কে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Dec 12, 2019, 10:50 am IST

ধানওয়ার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১১৪ নম্বর বুথে বিদ্যৎ বিচ্ছিন্ন হওয়ায় ভোটগ্রহণ পর্ব ক্ষণিকের জন্য স্থগিত হয়ে যায়।
Dec 12, 2019, 9:59 am IST

সকাল নটা পর্যন্ত ১৭টি কেন্দ্রে ভোটদানের হার ১২.৮৯ শতাংশ।
Dec 12, 2019, 9:57 am IST

বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহেকে দেখা গেল হাজারিবাগের পোলিং বুথের লাইনে।
Dec 12, 2019, 8:32 am IST

বোকারোতেও নির্বিঘ্নে চলছে ভোটদান পর্ব।
Dec 12, 2019, 7:45 am IST

শুরু হয়েছে ঝাড়খণ্ডের তৃতীয় দফার ভোটগ্রহণ।
Dec 12, 2019, 12:40 am IST

কমিশন সূত্রে জানানো হয়েছে, মোট ১৮৮টি পোলিং স্টেশনের ভোট কর্মীদের দুদিন আগেই সেখানে পাঠানো হয়েছে। সবমিলিয়ে তৃতীয় দফার জন্য ৭০১৬টি পোলিং স্টেশনে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
Dec 12, 2019, 12:39 am IST

এই দফাতেও বেশ কয়েকটি কেন্দ্র মাওবাদী অধ্যুষিত এলাকার মধ্যে পড়ায় মোট ৯৬টি পোলিং স্টেশনে ভোট কর্মীদের হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও দশটি পোলিং কেন্দ্রকে নিরাপত্তার খাতিরে অন্যত্র সরানো হয়েছে বলে কমিশন জানিয়েছে।
Dec 12, 2019, 12:39 am IST

তৃতীয় দফায় মোট ভোটারের সংখ্যা ৫৬ লক্ষ ১৮ হাজার ২৬৭ জন। এর মধ্যে ২৬ লক্ষ ৮০ হাজার ২০৫ জন মহিলা ভোটার। এছাড়াও ৮৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
Dec 12, 2019, 12:38 am IST

তৃতীয় দফায় মোট সাতটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ৩০৯ জন। এর মধ্যে মহিলা প্রার্থী সংখ্যা ৩২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+