ভারতকে হুমকি! বাংলাদেশকে ভাতে মারার ছক তৈরি...হবে বিশেষ পার্ক, ঘোষণা করে দিলেন কর্নাটকের মন্ত্রী
India-Bangladesh: বাংলাদেশজুড়ে চরম অব্যবস্থা! কার্যত সে দেশে মুখ থুবড়ে পড়ছে অর্থনীতি। সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। পরিস্থিতি সামাল দিতে নতুন করে একাধিক পণ্য এবং পরিষেবার উপর কর বসিয়েছে মহম্মদ ইউনূস। আর তাতে বাংলাদেশের মানুষের বিপদ আরও বেড়েছে। এক ধাক্কায় সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে। এর মধ্যে বাড়ছে বেকারত্বের জ্বালা। বাংলাদেশ জুড়ে হু হু করে বেকার সংখ্যা বাড়ছে।
বন্ধ হচ্ছে একের পর এক কারখানাও। আর এতে আদৌতে লাভ হচ্ছে ভারতেরই (India-Bangladesh)। বাংলাদেশের পোশাক এবং বস্ত্রশিল্পের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে।

কিন্তু দীর্ঘ সময় ধরে চলা অচলবস্থার জন্য বহু সংস্থা ভারতের দিকে নজর ঘোরাচ্ছে। বস্ত্রশিল্পের গন্তব্য হতে চলেছে কর্নাটক। সেখানেই তৈরি হতে চলেছে জিনস পার্ক! ফলে দক্ষিণের এই গুরুত্বপূর্ণ রাজ্যে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে তেমনই কর্সংস্থানে জোয়ার আসবে বলেই মনে করা হছে।
সম্প্রতি কর্নাটকের বৃহৎ-মাঝারি শিল্প ও পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী এম বি পাটিল এই সংক্রান্ত ঘোষণা করেছেন। তাঁর কথায়, সে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ডেভেলপমেন্ট বোর্ড (KIADB) বল্লারির কাছে এই সংক্রান্ত জিনস পার্ক তৈরি করা হবে। ভোটের আগে দেশজুড়ে 'ভারত জড়ো' যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। সেই সময় এই বিষয়ে কথা দিয়েছিলেন তিনি। আর এরপরেই সে রাজ্যের বস্ত্র শিল্পের উন্নয়নে বিশেষ জোন তৈরির সিদ্ধান্ত বলে জানিয়েছেন এম বি পাটিল।
শুধু তাই নয়, এই প্রকল্পের জন্য প্রায় ১৫৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলেও জানা গিয়েছে। সংশ্লিষ্ট ওই রাজ্যের মন্ত্রী এম বি পাটিল এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বাংলাদেশে দীর্ঘ সময় টালমাটাল পরিস্থিতি। এই অবস্থায় বহু গ্লোবাল সংস্থা সেখান থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাইছে। বিকল্প পথ খুঁজছেন। এই অবস্থায় বল্লারির এইউ জিনস পার্ক বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের হয়ে উঠবে বলেও মনে করছেন মন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, এই এলাকায় পাঁচশোর বেশি কারখানা রয়েছে। কয়েক হাজার শ্রমিক এই সমস্ত কারখানায় কাজ করেন। এই এলাকা অর্থাৎ বল্লারির 'জিনস পার্ক' আগামিদিনে শিল্পের মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। শুধু কর্নাটক নয়, বাংলাদেশে পরিস্থিতি খারাপ যত হবে তত লাভের গুড় ঘরে তুলবেন গুজরাতের ব্যবসায়ীরাও। এই রাজ্যও বস্ত্র শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। আগামিদিনে গ্লোবাল সংস্থাগুলি গুজরাতেও বিপুল বিনিয়োগ করবে বলে আশা।












Click it and Unblock the Notifications