জয়ললিতা ঘনিষ্ট শশীকলার ২০০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত আয়কর বিভাগের, তুমুল শোরগোল তামিল রাজনীতিতে
জয়ললিতা ঘনিষ্ট শশীকলার ২০০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত আয়কর বিভাগের, তুমুল শোরগোল তামিল রাজনীতিতে
তামিলনাড়ুর প্রাক্তণ মুখ্যমন্ত্রী জয়ললিতা ঘনিষ্ট এআইডিএমকে-র অন্যতম প্রধান মুখ শশীকলার বাড়িতে বুধবার হানা দিল আয়কর বিভাগ। বেনামি নিষিদ্ধকরণ আইন বলেই বাজেয়াপ্ত করা হল শশীকলা নটরাজনের ২০০০ কোটি টাকার সম্পত্তি। এছাড়াও তাঁর মালিকানাধীনে থাকা আরও দুটি অবৈধ সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ হাজার কোটি টাকার কাছাকাছি। আর এই ঘটনাতেই কার্যত উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি।

সিরুথাভুর এবং কোডানাদুতে থাকা এই সম্পত্তিগুলি মূলত জয়ার অন্যতম প্রধান সহযোগী শশীকলা, ইলাভারসি এবং সুধাকরণের নামে ছিল বলে জানা যাচ্ছে। বর্তমানে আয়কর বিভাগেক বেনামি নিষিদ্ধকরণ শাখা ওই জায়গাগুলি বাইরে বাজেয়াপ্তর বিষয়ে আইনি নোটিশও ঝুলিয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার আয়কর বিভাগের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতিও জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির অভিযোগে চার বছরের কারাদণ্ড ভোগ করছেন শশীকলা। জেলে যেতে হয়, তাঁর ভাইপো টিটিভি দিনাকরণকেও। একইসাথে এই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন শশীকলার দুই আত্মী. ইলাভরাসি এবং সুধাকরণও। এদিকে তামিল রাজনীতিতে জয়ললিতা এখন অতীত। তাঁর মৃত্যুর পর কেটে গেছে প্রায় চার বছরেরও বেশি সময়। কিন্তু তার মৃত্যুর পর তাঁর অন্যতম তিন সহযোগী ও পনিরসেলভম, এ কে পালানিস্বামী এবং শশীকলা নটরাজনের গোষ্ঠীর মধ্যে দলের ক্ষমতা কায়েম নিয়ে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব। এরপর ঠিক যে মূহূর্তে প্রায় সমস্ত ক্ষমতাই একাহাতে কুক্ষিগত করে ফেলেছেন শশীকলা ঠিক তখনই জেলে যেতে হয় তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে জয়ললুতার আসনে বসতে চলেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এ কে পালানিস্বামী। বুধবারই তা কার্যত ঠিক হয়ে যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications