বন্যায় ভাসল এলাকা, তারই মাঝে কর্তব্যে অনড় জওয়ান, ইন্টারনেটে ভাইরাল ছবি
সোশ্যাল মিডিয়ায় বিএসএফ জওয়ানের ছবি ভাইরাল, এক হাঁটু জলে দাঁড়িয়েও দায়িত্ব থেকে মুখ ঘোরাননি তিনি, দেশবাসীর পাশে থাকার বার্তা মেজর সুরেন্দ্র পুনিয়ার।
ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের যে কী কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় তার উদাহরণ মাঝেমধ্যেই পাওয়া যায়। রোদ, জল, বন্যা, খরাকে উপেক্ষা করেই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া তাঁদের ব্রত। সম্প্রতি এরকমই একটি ছবি পোস্ট করলেন বিএসএফ-এর মেজর সুরেন্দ্র পুনিয়া। টুইটারে এক বিএসএফ জওয়ানের ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে এক হাঁটু জলে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকায় ওই বিএসএফ জওয়ান।

টুইট করে মেজর সুরেন্দ্র পুনিয়া লিখেছেন, যাই হোক, যেখানেই হোক, গতকাল, আজ, আগামিকাল, অনন্তকাল, আমাকে এখানে এভাবেই পাবেন।
"Whatever ...Wherever ... Yesterday, Today, Tomorrow & Forever ...You will find me here" - Indian Soldier
— Maj Surendra Poonia (@MajorPoonia) July 5, 2017
Jai Hind 🇮🇳 @adgpi pic.twitter.com/8hD9HP3gpf
ওই বিএসএফ জওয়ানের এই ছবি এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দুর্গম চিন-সিকিম সীমান্তে এই মুহূর্তে চিনা বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে
ভারতীয় সেনা জওয়ানরা। নিজের জায়গা থেকে একচুলও সরতে নারাজ ভারতীয় সেনা। কাশ্মীর উপত্যকাতেও প্রতিনিয়তই জঙ্গিদের গুলির সামনে বুক পেতে দিচ্ছেন জওয়ানরা। প্রতিকূল আবহাওয়া যেখানে সাধারণ মানুষ হয়ত নিঃশ্বাসও নিতে পারবে না , সেইসব জায়গাতেও দিনে রাতে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে ভারতীয় জওয়ানরা। আর সেই ছবি যখন প্রকাশ্যে আসে, তখন বলতেই হয় - হ্য়াটস অফ টু ইন্ডিয়ান আর্মি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications