কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত ২ সেনা অফিসার ও ১ পুলিশকর্মী

শ্রীনগর, ১৭ অগাস্ট : জম্মু ও কাশ্মীরে অশান্তি অব্যাহত। আর সেই অশান্তির সুযোগ নিয়ে ফের সেনা কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে বারামুল্লার জাতীয় সড়কে। হামলায় ২ সেনা অফিসার ও এক পুলিশকর্মীর প্রাণ গিয়েছে। ঘটনায় ৫ জওয়ান আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

উপত্যকার বারামুল্লা জেলার খাজাবাগে গভীর রাতে সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২ সেনা জওয়ান ও ১ পুলিশকর্মীর। ঘটনার পর কোনও জঙ্গিকে গ্রেফতার করা বা এনকাউন্টার করা যায়নি।

কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলায় নিহত ৩

জঙ্গিরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গিয়েছে। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জোরকদমে তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে থেকে ৩টের মধ্যে জাতীয় সড়কের উপরে সেনা-পুলিশের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। বহুবছর পরে বারামুল্লায় এমন কোনও জঙ্গি হানা হল বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

সেনা সূত্রে খবর, কাশ্মীর অশান্তি অব্যাহত থাকায় দিনের বেলায় অশান্তি ও বিক্ষোভ এড়াতে রাতের অন্ধকারে সেনা কনভয়ে এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়া হচ্ছিল। সেখানেই হামলা চালিয়েছে জঙ্গিরা। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরে এই প্রথম সরাসরি সেনাকে আক্রমণ করল জঙ্গিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+