সরকারি চাকরিতে নিয়োগ শীঘ্রই শুরু হবে কাশ্মীর ও লাদাখে, জানালেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে ৩৭০ ধারা থাকার কারণে উন্নয়ন থমকে আছে। যুবকদের চাকরি নেই।

কাশ্মীরে ৩৭০ ধারা থাকার কারণে উন্নয়ন থমকে আছে। যুবকদের চাকরি নেই। সেকারণেই কাশ্মীরের সন্ত্রাস এভাবে বেড়ে চলেছে। সেটা রুখতেই ৩৭০ ধারার বিলোপ ঘটানো হয়েছে। বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্যে ভাষণে কাশ্মীরের বাসিন্দাদের সেই উন্নয়নের বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সরকারি চাকরিতে নিয়োগ শীঘ্রই শুরু হবে কাশ্মীর ও লাদাখে

কাশ্মীরের যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন ৩৭০ ধারার কারণে কাশ্মীরের একাধিক সরকারি পদ শূন্য হয়ে পড়ে রয়েছে। নানা আইনি বিধিনিষেধের কারণে সেগুলিতে নিয়োগ করা যায়নি। এবার কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার কারণে জম্মু-কাশ্মীর ও লাদাখের একাধিক সরকারি চাকরির পদ ফাঁকা পড়ে রয়েছে। সেগুলিতে খুব তাড়াতাড়ি নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন দুই কেন্দ্র শাসিত অঞ্চলের ছাত্রযুব এবং মহিলদের উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

লাদাখ এবং কাশ্মীরের যুবরা এবার সরকারি চাকরি পাবেন বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। সেই লক্ষ্যেই এগোচ্ছে সরকার। নতুন দুই কেন্দ্র শাসিত অঞ্চলের উন্নয়নে সরকার সবরকম উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তিনি। নতুন ভারত গড়ার পথে সামিল হবে লাদাখ এবং কাশ্মীর এমনই আশা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতি মোকাবিলায় জম্মু-কাশ্মীরের প্রশাসনিক আধিকাররা এবং পুলিস যেভাবে কাজ করেছে তার প্রশংসা করেছেন তিনি। জম্মু-কাশ্মীরের বাসিন্দারা যাতে আনন্দের সঙ্গে ইদ কাটাতে পারেন সেদিকের সবরকম নজর রাখছে পুলিস প্রশাসন।

যাঁরা কাশ্মীরে আছেন এবং যাঁরা কাশ্মীরে আপনজনের কাছে ফিরতে চাইছেন তাঁদেরও বাড়ি ফেরাতে সব রকম চেষ্টা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+