করোনা লকডাউনে সোশ্যাল ডিসট্যান্সিং নিয়ে কড়া বার্তা জামাত উলেমা-এ-হিন্দের
করোনা লকডাউনে সোশ্যাল ডিসট্যান্সিং নিয়ে কড়া বার্তা জামাত উলেমা-এ-হিন্দের
নিজামউদ্দিনের সভা থেকে শিক্ষা নিয়ে সোশ্যাল ডিসট্যান্সিং নিয়ে জামাত উলেমা-এ-হিন্দ প্রধান কড়া বার্তা দিয়েছেন। সোশ্যাল িডসট্যান্সিং অমান্য করে নমাজ পড়া এখন হারাম বলে জানিয়েছেন মৌলনা মেহমুদ মাদানি। তিনি বলেছেন এই অসময়ে মুসলিমদের উচিত একজোট হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়া।

তিনি জানিয়েছেন ভারতে লাখ লাখ মসজিদ রয়েছে কিন্তু এখনও তার মধ্যে কয়েকটি মাত্র এখনও সরকারের নির্দেশ মেনে চলছে। অথচ এই পরিস্থিতিতে ১০০ শতাংশ মুসলিমের উচিত সরকারের নির্দেশ মেনে করোনা ভাইরাসে বিরুদ্ধে লড়াই করা। সোশ্যাল ডিসট্যান্সিং না মানা নিেয় তাবলিঘি জামাত মার্কজের প্রধান যে অডিও বার্তায় বলেছিলেন সরকারি নির্দেশিকা মেনে সোশ্যাল ডিসট্যান্সিংয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। সেই অডিও বার্তা যদি সত্য হয় তাহলে এটা ভুল বলে জানিয়েছেন মাদানি।
এই পরিস্থিতি মোকাবিলায় মার্কজের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানো উচিত বলে জানিয়েছেন মাদানি। অজিত ডোভালের এই দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীকে আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications