তালিবানদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বড় হামলার ছক জইশের? মাসুদ আজহারের গতিবিধিতে সিঁদুরে মেঘ

তালিবানদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বড় হামলার ছক জইশের? মাসুদ আজহারের গতিবিধিতে সিঁদুরে মেঘ

ক্ষমতা দখলের পরেই কাবুলের জেল থেকে একের পর এক কুখ্যাত জঙ্গিকে ছাড়তে শুরু করেছে তালিবানেরা।সূত্রের খবর, তালিবানের দখলে কাবুল চলে যাওয়ার পর সেখানকার কারাগার থেকে মুক্তি পেয়েছে ১০০-র বেশি জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি। ছাড়া পাওয়ার পরই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য জোরদার প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। আর তাতেই বেড়েছে উদ্বেগ। সূত্রের খবর, এমতাবস্থায় সুযোগ বুঝে কান্দাহারে চলে গেলেন জইশ প্রধান মৌলানা মাসুদ আজহার।

সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারত

সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারত

আর এখানেই নতুন করে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারত। সূত্রে খবর, অগাস্টের তৃতীয় সপ্তাহে কান্দাহারে ছিল জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। কাশ্মীর নিয়ে তালিবানের সঙ্গে কথা হয়েছে তার। ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, জেইএম-এর প্রধান মাসুদ আজহার এখন ১০০ জন জঙ্গিকে বিশেষ প্রশিক্ষণও দিচ্ছেন। ভারতে হামলার উদ্দেশ্যেই মূলত দেওয়া হচ্ছে ওই প্রশিক্ষণ।

 তালিবানিদের সাহায্য চাইছে মাসুদ

তালিবানিদের সাহায্য চাইছে মাসুদ

ওয়াকিবহাল মহলের ধারণা, মূলত কাশ্মীরে হামলা চালাতেই তালিবানদের সাহায্য চেয়েছেন মাসুদ। জম্মু-কাশ্মীর-সহ সীমান্তবর্তী একাধিক এলাকায় ঢুকে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো ও নানা ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে তারা। কোন পথে ভারতে ঢোকা যাবে, কোন পথে গেলে বিপদের আশঙ্কা কম সেসবই জঙ্গিদের শেখাচ্ছেন মাসুদ। ভারতের বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার রিপোর্টেও এই তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে।

তালিবানি উত্থানে উছ্বাস জইশের

তালিবানি উত্থানে উছ্বাস জইশের

সূত্রের খবর, সাম্প্রতিক বৈঠকে মাসুদ আজহারের সঙ্গে কথা হয়েছে তালিবান নেতা মোল্লা আবদুল গনি বেরাদরের। এমনকী তার সঙ্গে আজহারের আলোচনার প্রধান প্রতিবাদ্য বিষয়ই নাকি ছিল কাশ্মীর। আর এখানেই কালঘাম ছুটছে দিল্লির। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে কাশ্মীরের নিরাপত্তা। এদিকে ১৯৯৯ সাল থেকেই কাশ্মীরের আজাদির জন্য লেগে রয়েছে জইশ। এমনকী গত ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করার পরই নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি মাসুদ আজহার।

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর মাসুদের

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর মাসুদের

ওয়াকিবহাল মহলের মতে সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে বেশ কিছুদিন ধরেই জোর দিচ্ছল আজাহার। এবার আফগানিস্তানে তালিবানিদের ক্ষমতা বৃদ্ধির পর আর সেই সুযোগ ছাড়তে চাইছে না এই কুখ্যাত জঙ্গি। তবে কোন পথে কোন সময় জঙ্গিরা হামলার ছক কষছে সেই বিষয়ে ভারতীয় ইনটেলের তরফে এখনও বিশেষ কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। গোটা ঘটনার উপরেই কড়া নজর রাখছে নয়া দিল্লি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+