বারামুলায় খতম শ্রীনগর হামলার ষড়যন্ত্রকারী জৈশ কমান্ডার খালিদ
জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সোমবার এক অভিযানে মারা গিয়েছে জৈশ কমান্ডার খালিদ। সূত্রের খবর শ্রীনগরে হামলার মাস্টার মাইন্ড ছিল এই খালিদ।
জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সোমবার এক অভিযানে মারা গিয়েছে জৈশ কমান্ডার খালিদ। সূত্রের খবর শ্রীনগরে হামলার মাস্টার মাইন্ড ছিল এই খালিদ।

বারামুলায় লাধুরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই সময় জৈশ-ই-মহম্মদ জঙ্গি খালিদ একটি স্কুলের মধ্যে আটকে পড়ে। সেই সময়ই সেনার গুলিতে মারা যায় খালিদ।
২০১৬ সাল থেকে কাশ্মীরে সক্রিয় ছিল খালিদ। প্রথম পাঁচ কমান্ডার মধ্যে একজন ছিল এই খালিদ। একইসঙ্গে বিমানবন্দরকে টার্গেট করে শ্রীনগরে বিএসএফের ক্যাম্পে হামলার মাস্টার মাইন্ডও সেই ছিল বলে জানা গিয়েছে।
খালিদের দলে ছিল ১০ পাকিস্তানি এবং ২ স্থানীয় জঙ্গি। যাদের লক্ষ্য ছিল উচ্চক্ষমতা সম্পন্ন নিরাপত্তা কেন্দ্রগুলিতে হামলা চালানো।
বারামুলায় জৈশ-ই-মহম্মদের ঘাঁটিতে হানা দেওয়ার পরেই ২০১৬-র অক্টোবরে খালিদের নাম প্রথমে সামনে আসে। সেনা কনভয়ে হামলার জেরে সেই সময় মারা গিয়েছিলেন এক জওয়ান এবং এক পুলিশকর্মী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications