অনিতা ডোঙ্গরের রাজকীয় পোশাকে রাষ্ট্রপতি ভবনে হাজির ইভাঙ্কা
অনিতা ডোঙ্গরের রাজকীয় পোশাকে রাষ্ট্রপতি ভবনে হাজির ইভাঙ্কা
এবারও নিজের পোশাক দিয়ে মুগ্ধ করলেন ট্রাম্প–কন্যা ইভাঙ্কা ট্রাম্প। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে দেখা গেল ইভাঙ্কাকে, পরনে দুধ সাদা রঙের পোশাক। রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আয়োজন করা হয়েছিল রাজকীয় অভ্যর্থনা, সেখানেই ইভাঙ্কাকে তাঁর স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে দেখা গেল।

অনিতা ডোঙ্গরের ফিউশন পোশাকে ইভাঙ্কা
এই অনুষ্ঠানের জন্য ইভাঙ্কা ডিজাইনার অনিতা ডোঙ্গরের ইন্দো-ওয়েস্টার্ন ফিউশান পোশাকে সেজেছিলেন। তাঁর পরনে এদিন ছিল ফুল-স্লিভ গলাবন্ধ সাদা রঙের শেরওয়ানি, যেটি তৈরি হয়েছে মুর্শিদাবাদ সিল্ক দিয়ে। শেরওয়ানিতে রয়েছে ধাতুর বোতাম যা ইভাঙ্কাকে রাজকীয় লুকস দিয়েছে। এর সঙ্গে ইভাঙ্কা একই রঙের প্যান্টস পরেছিলেন। ৩৮ বছরের ইভাঙ্কার লুকস সম্পূর্ণ হয়েছে সাদা রঙের ব্যালেরিনা জুতোতে। চুল তাঁর খোলাই ছিল এবং তা মধ্যভাগ থেকে ভাগ করা।

ইভাঙ্কার লুকস ও মুর্শিদাবাদ সিল্ক
এই পোশাক সম্পর্কে ডিজাইনার অনিতা ডোঙ্গরা বলেন, ‘ইভাঙ্কা যে শেরওয়ানিটি পরেছেন তা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সিল্ক দিয়ে। এর জুড়ি মেলা ভার এবং এটা সর্বোত্তম।' এই স্টাইলের তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে ডিজাইনার বলেন, ‘আমরা এই স্টাইলটি ২০ বছর আগে তৈরি করেছিলাম এবং এটি আজও কত সুন্দরভাবে প্রাসঙ্গিক তা দেখে আশ্চর্য হচ্ছি। যে কোনও রঙের শেরওয়ানি আলাদা একটা ক্যারিশ্মা বহন করে। কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ নীল, সাদা ও কালো।'

কেট মিডলটন হোক বা হিলারি ক্লিনটন সকলেই পরেছেন তাঁর পোশাক
অনিতা ডোঙ্গরে এর আগে বহু ক্ষমতায়ন মহিলা, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ২০১৬ সালে ভারত সফরে এসেছিলেন কেট মিডলটন, ২০১৮ সালে ভারতে আসা বেলজিয়ামের রাণী সোফি ট্রুডেন ও মার্কিন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার জন্যও পোশাক বানিয়েছেন। ২০১৮ সালে ভারত সফরের সময় হিলারি ক্লিনটনও এই ডিজাইনারের পোশাক পরেছিলেন। আর এখন ইভাঙ্কাও সেই তালিকা যোগ হলেন।












Click it and Unblock the Notifications