ইমরানের পাকিস্তানেই ভারতীয় চ্যানেল দূরদর্শন সবচেয়ে বেশি দেখা হয় বাকি দেশগুলির তুলনায়!

ইমরানের পাকিস্তানেই ভারতীয় চ্যানেল দূরদর্শন সবচেয়ে বেশি দেখা হয় বাকি দেশগুলির তুলনায়!

সন্ত্রাসবাদ ইস্যুতে সেদেশে পর পর ২ বার ভারত সার্জিকযাল স্ট্রাইক করে। একবার স্থলপথে, আর একবার আকাশপথে পাকিস্তানের বুকের জঙ্গি ঘাঁটি নিমেষে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এর আগে, ভারতের বুকে পুলওয়ামা থেতে উরিতে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান। এদিকে এই ঘটনার পর থেকে ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। বলিউড কার্যত নিষিদ্ধ হয়ে যায় ইমরানের প্রশাসনের ফরমানে। এবার ভারতীয় চ্যানেল দূরদর্শনেরই সবচেয়ে বেশি ভিউয়ারের সংখ্যা মিলল পাকিস্তানে ( ভারতের বাইরে ভিন দেশগুলির মধ্যে)।

ভারতীয় চ্যানেলের জনপ্রিয়তা পাকিস্তানে

ভারতীয় চ্যানেলের জনপ্রিয়তা পাকিস্তানে

দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর ইউটিউব চ্যানেল বহু দিন ধরেই ইন্টারনেট মাধ্যমে এসেছে । এবার দেখা গিয়েছে, গত ৪ বছর ধরে এই চ্যানেলগুলির সবচেয়ে বেশি ভিউয়ারশিপ আসতে শুরু করেছে পাকিস্তান থেকে। সংসদে এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।

বজ্র আঁটুনি ফস্কা গেরো!

বজ্র আঁটুনি ফস্কা গেরো!

বলিউড থেকে শুরু করে স্যাটেলাইটে ভারতীয় বহু চ্যানেল নিষিদ্ধ রয়েছে পাকিস্তানে। এদিকে, দেখা গিয়েছে ভারতের প্রসার ভারতীর চ্যানেল দূরদর্শনের ইউটিউব চ্যানেল ২০১৮ সাল থেকে ভারতীয়দের পরই পাকিস্তানিরা সবচেয়ে বেশি দেখেন। ভারতের সরকার চালিত এই চ্যানেলের জনপ্রিয়তা পাকিস্তানের বুকে রীতিমতো তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে। ফলে , ইমরান প্রশাসনের বলিউড নিষিদ্ধ করণের পর এই ঘটনা কার্যত বজ্র আঁটুনি ও ফস্কা গেরোর সমতুল্য!

 আর কোন কোন দেশে জনপ্রিয় এই চ্যানেল?

আর কোন কোন দেশে জনপ্রিয় এই চ্যানেল?

জানানো হয়েছে, পাকিস্তানের পরই মার্কিন যুক্তরাষ্ট্রে দূরদর্শনের ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও সৌদি আরব. ইউকে, ইউএই, অস্ট্রেলিয়া , কানাডা ও বাংলাদেশে ভারতের এই চ্যানেল দেখা হয়। শুধুমাত্র পাকিস্তানেই ৭০ লাখ ভিউ রয়েছে এই ভারতীয় চ্যানেলের।

দূরদর্শনের ভিউয়ারশিপ কেমন?

দূরদর্শনের ভিউয়ারশিপ কেমন?

জানানো হয়েছে, পাকিস্তানের পরই মার্কিন যুক্তরাষ্ট্রে দূরদর্শনের ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও সৌদি আরব. ইউকে, ইউএই, অস্ট্রেলিয়া , কানাডা ও বাংলাদেশে ভারতের এই চ্যানেল দেখা হয়। শুধুমাত্র পাকিস্তানেই ৭০ লাখ ভিউ রয়েছে এই ভারতীয় চ্যানেলের।

দূরদর্শনের ভিউয়ারশিপ কেমন?

দূরদর্শনের ভিউয়ারশিপ কেমন?

সরকার জানিয়েছে , ডিডি ও এআইআর এর ইউটিউব চ্যানেলের ভিউয়ারশিপ গতবছরে ১৩০ কোটি। যা কার্যত ২০১৯ সালর তুলনায় দ্বিগুণ। ২০১৯ সালে এই ভিউয়ারশিপ ছিল ৬৮ কোটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+