এবার মহাকাশে পৌছে যাবেন 'মোদী', ইসরোর স্যাটেলাইট লঞ্চ ঘিরে কৌতূহল তুঙ্গে
বাণিজ্যিক পিএসএলভি মিশনের অধীনে ১৯টি স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ইসরো। রবিবার এই লঞ্চে জড়িয়ে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। জানা গিয়েছে ইসরোর লঞ্চ করা ১৯টি স্যাটেলাইটের মধ্যে একটির প্যানেলে থাকতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর ছবি।

রবিবারই লঞ্চ হচ্ছে স্যাটেলাইট
রবিবার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র থেকে সতীশ ধাওয়ানের নামাঙ্কিত এসডি স্যাটেলাইট উপগ্রহ পাঠাচ্ছে ইসরো। ওই উপগ্রহেই থাকতে চলেছে ভগবত গীতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং ২৫,০০০ জন মানুষের পৃথক পৃথক নাম। 'স্পেসকিডজ ইন্ডিয়া' নামে একটি সংস্থা ভারতীয় পড়ুয়াদের সাহায্যে এই উপগ্রহটি তৈরি করেছে।

মোদীর ছবি এবং গীতা কেন পাঠানো হচ্ছে মহাকাশে?
প্রধানমন্ত্রী মোদীর ছবি এবং গীতা কেন পাঠানো হচ্ছে মহাকাশে? এই প্রশ্নের জবাবে ইসরো জানায়, বিভিন্ন দেশ নিজেদের মহাকাশযানে বাইবেল রাখে। তাই ইসরোও এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এই স্যাটেলাইট মিশনটি আত্মনির্ভর অভিযানের অধীনে। তাই প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানিয়ে তাঁর ছবি পাঠানো হচ্ছে মহাকাশে।

কোন ২৫,০০০ মানুষের নাম যাচ্ছে মহাকাশে?
পাশাপাশি এই মহাকাশযানে থাকতে চলেছে ২৫,০০০ জন মানুষের পৃথক পৃথক নাম। কাদের নাম থাকছে এই তালিকায়? ইসরো জানায়, এই মিশনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই নাম চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ইসরোর তরফে। সাধারণ মানুষও যাতে তাঁদের নাম মহাকাশে পাঠাতে পারেন তাই এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে দাবি ইসরোর। এরপরই এক সপ্তাহের মধ্যে জমা পড়ে ২৫,০০০ নাম। ভারতের বাইরে থেকেও অনেকেই নাম পাঠিয়েছেন। চেন্নাইয়ের একটি স্কুলও সবার নাম পাঠিয়েছে।












Click it and Unblock the Notifications