ভারতে এসে পুলিশের জালে আইএসআইএস-এর ৪ জঙ্গি, টার্গেট ছিল কুম্ভ মেলা-দিল্লির শপিং মল

নয়াদিল্লি, ২১ জানয়ারি: পুলিশের জালে বুধবার রাতেই ৪ আইএসআইএস জঙ্গি ধরা পডেছে যারা প্রজাতন্ত্র দিবসের আগ দিয়ে বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা নিয়ে এসেছিল। প্রত্যেকের বয়সই ১৯-২৩ বছরের মধ্যে। এদের টার্গেট ছিল, হরিদ্বারের অর্ধকুম্ভ মেলা এবং দিল্লি-এনসিআর অলাকার জনপ্রিয় শপিং মল, সকেটের জনবহুল রাস্তাঘাট ডিএলএফ প্রমেনাড, বসন্ত কুঞ্জ এবং নয়ডার গ্রেট ইন্ডিয়া প্লেস। ['দাড়ি কামাও, পশ্চিমি পোশাক পড়', হবু-সন্ত্রাসবাদীদের 'টিপস' দিচ্ছে আইএসআইএস!]

এদিন আইএসআইএস জঙ্গীদের গ্রেফতারের সঙ্গে একটি বিষয় নিশ্চিত হয়ে গেল ভারতেও সন্ত্রাসবাদ আনার চেষ্টা শুরু করে দিয়েছে এই জঙ্গি সংগঠন। যা জাতীয় নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর। পুলিশের মতে জঙ্গিদের জেরা করে জানা গিয়েছে, আইইডি এবং অন্যান্য অস্ত্রসস্ত্র তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। হ্যান্ডেলারদের নির্দেশেই এই সমস্ত কার্যপদ্ধতি এগোচ্ছিল তারা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিআইওপির মাধ্যমে হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রাখত তারা। [বাঙালি ছেলে সিদ্ধার্থ ধর এখন আইএস জঙ্গি!]

ভারতে এসে পুলিশের জালে আইএসআইএস-এর ৪ জঙ্গি, টার্গেট ছিল কুম্ভ মেলা-দিল্লির শপিং মল

পুলিশের সুত্রে এও জানানো হয়েছে, ভারতে শক্তিশালী একাধিক বিস্ফোরণের পরিকল্পনা ছিল এই আইএসআইএস জঙ্গির। বুধবার রাত ১ টা নাগাদ গ্রেফতার করা হয় এই চারজনকে। চারজনেরই আইএসআইএস যোগের প্রমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধৃত জঙ্গিদের মূল টার্গেট ছিল, হরিদ্বারের অর্ধকুম্ভ মেলা। ৮ ফেব্রুয়ারি মেলার কেন্দ্রস্খলে শক্তিশালী বিস্ফোরণ ঘটনোর পরিকল্পনা ছিল তাদের। যাতে এই বিস্ফোরণ থেকে এবং বিস্ফোরণের ফলে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যত বেশি সম্ভব মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া য়ায় তাই ছিল আইএসআইএস জঙ্গিদের চেষ্টা। এছাড়াও এলোপাথাড়ি গুড়ি চালানোও পরিকল্পনার একটা অংশ ছিল। [নজর এখন বাংলায় ? বাঙালিদের আহ্বাণ জানিয়ে ২.৪৫ মিনিটের অডিও বার্তা প্রকাশ করল আইএসআইএস ]

গ্রেফতার হওয়া ৪ জনের মধ্যে আখলাক ওরফে রহমান রুড়কির পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র। মহম্মদ ওসামা এবং আজিম স্থানীয় কলেজে কলা নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। মেহরাজ আয়ুর্বেদিক ঔষধি নিয়ে স্নাতক তরে পড়াশুনো করছে।

জঙ্গিদের ৪ জন জালে এলেও এর শিকড় কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করছে এসিপি অলোক কুমার এবং ডিসিপ প্রমোদ খুশওয়ার বিশেষ দল তদন্ত করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+