বাঙালি ছেলে সিদ্ধার্থ ধর এখন আইএস জঙ্গি!
লন্ডন, ৫ জানুয়ারি : ব্রিটিশ নাগরিক থাকাকালীন জেহাদি কার্যকলাপের কারণে পুলিশ গ্রেফতার করেছিল তাকে। এরপরে জামিনে ছাড়া পেয়েই ১৫ মাস আগে সিরিয়ায় গিয়ে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএসে যোগ দিয়েছে সিদ্ধার্থ ধর নামে এক ব্রিটিশ বাঙালি। [বাংলা ও তামিলে সবচেয়ে বেশি সক্রিয় আইএসআইএস]
ব্রিটিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেহাদি ভাবনায় বিশ্বাসী সিদ্ধার্থ নিজের ধর্ম পরিবর্তন করে হিন্দু থেকে মুসলিম হয়েছে। এখন তার নাম আবু রুমায়শা। আর সেই এখন একেবারে সরাসরি হুমকি ছুঁড়ে দিয়েছে ব্রিটেনের দিকে।

আইএসের সাম্প্রতিকতম প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ব্রিটিশ চর সন্দেহে পাঁচ জনকে কমলা পোশাক পরিয়ে নিজেদের দোষ কবুল করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আর এই ভিডিও দেখেই শুরু হয়ে গিয়েছে নয়া তোলপাড়।
এই জঙ্গিদেরই একজন ব্রিটেন থেকে আইএসে যোগ দেওয়া সিদ্ধার্থ ধর বলে সন্দেহ করা হয়েছে। ভিডিওতে শোনা গলা দেখে দাদারই বলে শনাক্ত করেছেন তার বোন কণিকা ধর। এমনটাই দাবি ব্রিটিশ পুলিশের। তবে তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে রাজি নন কেউ।
রবিবার প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে খাঁটি ব্রিটিশ উচ্চারণে ব্রিটিশদের হুমকি দিচ্ছে এক মুখোশধারী জঙ্গি। এমনকী প্রধানমন্ত্রী ডেভিড ক্য়ামেরনকেও হুমকি দেওয়া হয়েছে। আর সেই জঙ্গি সিদ্ধার্থই বলে জানা গিয়েছে।
২০১৪ সালে সিদ্ধার্থকে গ্রেফতারের পরে জামিন পেয়ে গেলে তাকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়। যদিও নিরাপত্তার ফাঁক গলে সে বাসে চেপে প্যারিসে চলে যায়। এবং সেখান থেকে সোজা উড়ে যায় সিরিয়ায়।
এমন আরও খবর পড়ুন এখানে :
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications