'দাড়ি কামাও, পশ্চিমি পোশাক পড়', হবু-সন্ত্রাসবাদীদের 'টিপস' দিচ্ছে আইএসআইএস!
লন্ডন, ১২ জানুয়ারি : ইন্টারনেট দুনিয়ায় আইএসআইএস-এর একটি নির্দেশিকা ফাঁস হওয়ায় চোখ কপালে উঠেছে নিরাপত্তা সংস্থাগুলিরও। এই নির্দেশিকায় পাশ্চাত্যের হবু-সন্ত্রাসবাদীদের জন্য কিছু উপদেশ দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে, দাড়ি কেটে, পশ্চিমি ধরনের পোশাক পড়ে 'কুল ডুড' লুক অবলম্বন করে থাকতে যাতে নিরাপত্তা সংস্থাগুলি তাদের শনাক্ত করতে না পারে বা তাদের সন্দেহভাজন মনে না হয়।
৫৮ পাতার ইংরাজি ভাষার 'সেফটি অ্যান্ড সিকিউরিটি গাইডলাইন ফর লোন উল্ফ মুজাহিদিন' শীর্ষক নির্দেশিকায় এটা স্পষ্ট করে বলা হয়েছে, কোনও সন্ত্রাসবাদী হামলায় অংশ নেওয়ার আগে হবু-সন্ত্রাসবাদীরা যেন সঠিক ভাবে দাড়ি কামায়, গালে আফটারশেভ লাগায়, এবং পোশাক আশাক দেখে যেন তাদের খ্রীষ্ট ধর্মাবলম্বী বলেই মনে হয়। এর ফলে নিরাপত্তা বাহিনির চোখে ফাঁকি দেওয়াটা অনেত সহজ হবে।\

ওই নির্দেশিকায় বলা হয়েছে, "আমরা অনেক ভেবে দেখেছি,আমাদের ভাইদের জন্য, তাদের নিরাপত্তার জন্য। আমাদের মনে হয় তারা যদি, বড় দাড়ি, পড়নের কুর্তা, মিসওয়াক ব্যবহার (ঐতিহ্যশালী দাঁতন), ইসলামিক ধর্মীয় গ্রন্থ এগুলি মিশনে যোগ দেওয়ার আগে এড়িয়ে চলতে পারেন তাহলে তা তাদের ও মিশন দুয়ের পক্ষেই ভাল।"
শুধু তাই নয়, হবু সন্ত্রাসবাদীদের পরনে ঠিক কী ধরনের পোশাক থাকা উচিত তারও একটা বিবরণ দেওয়া হয়েছে নির্দেশিকায়। "ভাল হয়, যদি গলায় একটা খ্রীষ্টীয় ক্রস পড়া যায়। কারণ আমাদের সবারই জানা, খ্রীষ্ট ধর্মাবলম্বীরা এমনকী পাশ্চাত্যের নাস্তিকরা যারা কিনা জন্মসূত্রে খ্রীষ্টীয়, তারা সবাই গলায় চেনের সঙ্গে এই ক্রস পরে। কিন্তু যদি আপনার পাসপোর্টে মুসলিম নাম থাকে তাহলে খবরদার গলায় ক্রস পড়বেন না। তাহলে তা সন্দেহজনক মনে হবে।"
এখানেই শেষ নয়, উপদেশাবলী চলতে থাকে। যেখানে বলা হয়, "আপনি যদি পারফিউম ব্যবহার করতে চান তাহলে কখনওই তৈলাক্ত, নন-অ্যালকোহলিক পারফিউম ব্যবহার করবেন না। যা মুসলিমরা ব্যবহার করে। বরং অ্যালকোহিলক সাধারণ পারফিউম ব্যবহার করুন, এবং আপনি পুরুষ হলে পুরুষদের জন্য ব্যবহৃত পারফিউমই ব্যবহার করুন।"
এর পাশাপাশি কোথায় ভুয়া পাসপোর্ট লুকিয়ে রাখতে হবে, নাইটক্লাবের লাউড মিউজিকের পরিবেশেই কিভাবে গোপনীয়তা বজায় রেখে অপারেশন বিষয়ে আলোচনা করা যাবে সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications