দেশ জুড়ে তাপপ্রবাহ! এপ্রিলে কেমন থাকবে তাপমাত্রা? সম্ভাব্য ক্ষতিগ্রস্তের তালিকায় আছে কি বাংলা?
এপ্রিলের প্রথম সপ্তাহ। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়েছে। আবহাওয়া দফতরের তরফে কর্নাটক, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উপকূল অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, তেলেঙ্গানা ও বিদর্ভে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া কেরল, তামিলনাড়ু, কোঙ্কন ও গোয়ায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও মনে করছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে প্রকাশিত ভিডিওয় বলা হয়েছে ৪-৬ এপ্রিলের মধ্যে ওড়িশা, ঝাড়খণ্ড, রায়ালসীমা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরল, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই রাজ্যগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর ভারতের রাজ্যগুলি অর্থাৎ দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের তরফে এপ্রিল মাসের আবহাওয়া নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
• ग्रीष्म ऋतु एएमजे/AMJ के दौरान, दक्षिण प्रायद्वीप के अधिकांश हिस्सों, मध्य भारत, पूर्वी भारत और उत्तर पश्चिम भारत के मैदानी इलाकों में सामान्य से अधिक उष्ण लहर/हीट वेव दिन होने की संभावना है। pic.twitter.com/mLegYBu6iL
— India Meteorological Department (@Indiametdept) April 1, 2024
আবহাওয়া দফতর সম্প্রতি জানিয়েছে, এপ্রিল থেকে জুনের মধ্যে উত্তরের সমভূমি-সহ দক্ষিণ ভারতে তীব্র তাপ এবং তাপপ্রবাহ থাকবে। এব্যাপারে আবহাওয়া দফতরের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টও করা হয়েছে। বলা হয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে অতিরিক্ত তাপ থাকতে চলেছে। স্বাভাবিক চার থেকে আট দিনের তুলনায় দেশের বিভিন্ন অংশে ১০-২০ দিন তাপপ্রবাহ হতে পারে।
আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, মধ্যভারত, উত্তরের সমভূমি এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে তাপপ্রবাহ বেশ কিছুদিন স্থায়ী হতে যাচ্ছে। এইসব রাজ্যগুলির মধ্যে রয়েছে, গুজরাত, মহারাষ্ট্র, উত্তর কর্নাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পূর্ব মধ্যপ্রদেশ।












Click it and Unblock the Notifications