শিশুদের জন্য শীঘ্রই আসছে জাইডাস-ক্যাডিলার ডিএনএ টিকা? কেন্দ্রে দাবি ঘিরে নতুন আশার আলো
শিশুদের জন্য শীঘ্রই আসছে জাইডাস-ক্যাডিলার ডিএনএ টিকা? কেন্দ্রে দাবি ঘিরে নতুন আশার আলো
কয়েকদিন আগেই কেন্দ্র জানিয়েছিল ছাড়পত্র পেতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে। কিন্তু এদিন আবার দিল্লি হাইকোর্টে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য শীঘ্রই বাজারে আনা হবে গুজরাটি সংস্থা জাইডাস-ক্যাডিলার করোনা টিকা। তবে ঠিক কোন সময়ে তা আসছে সেই ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

দিল্লি হাইকোর্টে কী বলল কেন্দ্র
দিল্লি হাইকোর্টে জমা করা হলফনামায় কেন্দ্রের তরফে বলা হয়েছে "১২ থেকে ১৮ বছর বয়সের শিশুদের জন্য যাবতীয় ক্লিনিকাল ট্রায়াল শেষ করেছে জাইডাস ক্যাডিলা। বিধিবদ্ধ অনুমতি সাপেক্ষে আগামী শীঘ্রই এই সংস্থাকে জরুরি ভিত্তিতে টিকাকরের অনুমতি দেওয়া হবে।" অন্যদিকে জাইডাসের পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়ে দিল্লি হাইকোর্টে আশার কথা শোনায় কেন্দ্র।

কোভ্যাক্সিন নিয়েও বাড়ছে আশা
এদিকে ১২ থেকে ১৮ বছরের পাশাপাশি ইতিমধ্যেই ২ থেকে ১৮ বছরের শিশুদের উপর দেশব্যাপী ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেক। মে মাসের ১২ তারিখই তাদের সেই অনুমতি দেয় সরকার। এদিন আদালতে সেই কথায় জানান সরকার পক্ষের আইনজীবী। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ জুলাই আমেদাবাদের জাইডাস ক্যাডিলা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে জরুরি ভিত্তিক ব্যবহারের জন্য তাদের নতুন করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চায় বলে জানা যায়।

অনুমতি দিতে সময় নিচ্ছে কেন্দ্র
কিন্তু সেই সময় কেন্দ্রের তরফে জানানো হয়, অনুমতি দিতে আরও বেশ কিছুটা সময় লাগবে।এদিকে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি পেলে এটিই বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন বলে গণ্য হবে বলে মত ওয়াকিবহাল মহলের। Zycov-D প্লাজমিড ডিএনএ দিয়ে তৈরি বলে আগেই জানায় জাইডাস ক্যাডিলা। সহজ কথায় এটা এক ধরনের ডিএনএ অণু যা প্লাজমিড নামে পরিচিত। যা করোনার স্পাইক প্রোটিনকে বাগে বাগে সংক্রণণ ঠেকাতে বিশেষ ভাবে সক্ষম বলে মত বিশেষজ্ঞদের।

২৬ হাজার স্বেচ্ছাসেবকের উপর ট্রায়াল
এদিকে সূত্রের খবর, প্রায় ২৬ হাজার স্বেচ্ছাসেবকের উপর ট্রায়াল চালায় জাইডাস ক্যাডিলা। আর তৃতীয় পর্যায়ের প্রাথমিক তথ্যে বেশ ভাল ফল পেয়েছে ক্যাডিলা। আর তাতেই নতুন করে আশার আলো দেখছে সকলে। বর্তমানে এই সংস্থা বার্ষিক প্রায় ১০-১২ কোটি জাইকোভি-ডি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications