তীব্র তাপপ্রবাহ, নেই স্বস্তি, দেশের ১০টি উষ্ণতম শহরের মধ্যে আপনার শহর নেই তো?
দেশের ১০টি উষ্ণতম শহর
অনুকূল আবহাওয়া না থাকার কারণে দেশে বর্ষারানীর প্রবেশ হলেও উত্তর পশ্চিম ভারতে গরম বাতাস ও উচ্চ তাপমাত্রা মানুষকে রীতিমতো ঘামিয়ে দিচ্ছে। ৪৩–৪৫ ডিগ্রি উচ্চ সেলসিয়াস উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যের মানুষকে নাজেহাল করে দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কমপক্ষে আরও এক সপ্তাহ এই তীব্র গরমে জ্বলতে হবে রাজ্যগুলিকে। সেরকমই দেশের ১০টি শহরের কথা জেনে নেওয়া যাক, যেগুলি তীব্র দাবদাহে জ্বলছে।

১) ১০টি উষ্ণ শহরের মধ্যে উত্তরপ্রদেশের আলিগড় দশম স্থানে রয়েছে। এই শহরের তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস।
২) দশটি উষ্ণ শহরের মধ্যে নবম স্থানে রয়েছে হরিয়ানার রোহতক শহর। এখানে তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
৩) মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর দশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে। রোহতক শহরের মতোই এই শহরের তাপমাত্রা বর্তমানে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
৪) ভারতের রাজধানী দিল্লি দশটি উষ্ণতম শহরের তালিকায় সপ্তম স্থানে জায়গা পেয়েছে। এই শহরে তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা ৯০ বছর পর উষ্ণতম জুলাই হিসাবে অ্যাখা দেওয়া হয়েছে।
৫) বালির রাজ্য রাজস্থানের হিসার শহর ষষ্ঠ স্থানে রয়েছে। দিল্লির মতো এই শহরের তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
৬) দশটি উষ্ণতম শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হরিয়ানের নার্নোল। এই শহরের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
৭) ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস নিয়ে চতুর্থ নম্বরে স্থান পেয়েছে রাজস্থানের বিকানির। তীব্র তাপপ্রবাহে জ্বলছে এই শহর।
৮) দশটি উষ্ণতম শহরের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ফের রাজস্থানের পিলানি। এখানে তাপমাত্রা ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
৯) থর মরুভূমির 'প্রবেশদ্বার’ রাজস্থানের চুরু দ্বিতীয় নম্বরে রয়েছে। জয়পুর থেকে ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই অঞ্চলে তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
১০) দেশের উষ্ণতম দশটি শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে রাজস্থানেরউ গঙ্গানগর। এখানে তাপমাত্রা ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications