কর্মসংস্থান তৈরির বদলে, আম-আদমির চাকরি ছিনিয়ে নিচ্ছে মোদী সরকার! ফের আক্রমণে রাহুল

কর্মসংস্থান তৈরির বদলে, আম-আদমির চাকরি ছিনিয়ে নিচ্ছে মোদী সরকার! ফের আক্রমণে রাহুল

দুদিন আগে নতুন করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির পর দেগেছিলেন তোপ, এবার দেশের কর্মসংস্থার বেহাল দশা নিয়ে মোদী সরকারকে একহাত নিতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এ দিন টুইটে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে রাহুল বলেন, মোদি সরকার আসলে কোনও মানুষেরই 'মিত্র নয়’। ব্যবসা বা কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস দিলেও বাস্তব ক্ষেত্রে তা কার্যত দিশাহীন।

তীব্র আক্রমণ রাহুলের

টুইটে রাহুল আরও লেখেন, "মোদী সরকার কর্মসংস্থানের জন্য ক্ষতিকর। এই সরকার কোনও ধরনের ব্যবসা বা কর্মসংস্থানকে সমর্থন করে না। মুখে মিত্রতার কথা বললেও বন্ধুবান্ধব তো নয়ই। নতুন চাকরি তৈরি তো দূর, যাদের চাকরি রয়েছে তাদের থেকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।" প্রসঙ্গত উল্লেখ্য নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে এদিন একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনও টুইটের সঙ্গেই শেয়ার করেন রাহুল।

এপ্রিল থেকে অগাস্টের মধ্যে ২ কোটিরও বেশি বেতনভুক ভারতীয় কাজ হারিয়েছেন

এপ্রিল থেকে অগাস্টের মধ্যে ২ কোটিরও বেশি বেতনভুক ভারতীয় কাজ হারিয়েছেন

এদিকে CMIE -র পক্ষ থেকে সাম্প্রতিক এক সমীক্ষায় জানানো হয়েছে গত এপ্রিল থেকে অগাস্টের মধ্যে ২ কোটিরও বেশি বেতনভুক ভারতীয় কাজ হারিয়েছেন। সব থেকে বেশি খারাপ অবস্থা হয়েছে অসংগঠিত ক্ষেত্রের। এই খবরেরই স্ক্রিনশট নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন সোনিয়া পুত্র। তোপ দেগেছেন মোদী সরকারের বিরুদ্ধে।

কী বলছে বিজেপি

কী বলছে বিজেপি


অন্যদিকে কংগ্রেসের আক্রমণের পরেও এখনও পর্যন্ত কোনোরকম উচ্চবাচ্য করতে দেখা যায়নি পদ্ম শিবিরের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরেই হেঁসেল জ্বালাতে হিমশিম খাচ্ছে গৃহস্থ, তার উপরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। তা নিয়েও দুদিন আগে কেন্দ্রকে বিঁধতে দেখা যায় রাহুলকে। কটাক্ষের সুরে রাহুল লেখেন, কেন্দ্র সরকার জিডিপি থেকে ২৩ লক্ষ কোটি টাকা রোজগার করে। কিন্তু এই জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নয়, এই জিডিপি হল আদপে গ্যাস ডিজেল পেট্রোল।

কাটছে না করোনা ফাঁড়া

কাটছে না করোনা ফাঁড়া

প্রসঙ্গত উল্লেখ্য, গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে গোটা দেশেই দাপিয়ে বেড়াচ্ছে মারণ করোনা। মাহামারীর ছাপ পড়েছে প্রতিটা ক্ষেত্রেই। ধাক্কা খেয়েছে জিডিপি প্রবৃদ্ধিও। কাজ হারিয়ে পথে বসেছেন লক্ষ লক্ষ মানুষ। বেহাল অবস্থা হয়েছে পরিযায়ী শ্রমিকদের। যদিও চলতি বছরের শুরু থেকে করোনার প্রকোপ কমতে ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও দ্বিতীয় ঢেউয়ে ফের সবকিছু তছনছ হয়ে যায়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+