ফের উত্তেজনা চড়ছে সীমান্তে! প্যাংগং লেকে রণসজ্জায় চিন, লালফৌজের জন্য এল বাড়তি নৌকা
চিন ভারত সংঘাতের আবহে ফের উত্তেজনা বাড়ছে সীমান্তে। শেষ সামরিক বৈঠক অনুযায়ী লাদাখের প্রকৃত নিয়ন্ত্র রেখা থেকে দউ দেশের সেনাই ডিসএনগেজমেন্টে রাজি হলেও উল্টোপথে হাঁটছে বেজিং। ইতিমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের শক্তি বাড়াচ্ছে লালফৌজ। একাধিক উপগ্র চিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যেই পিপলস লিবারেশন আর্মির সেনাদের জন্য বাড়িত নৌকা নিয়ে আসার পাশাপাশি থাকার ব্যবস্থাও করা হচ্ছে হ্রদ তীরবর্তী অঞ্চলে।

এদিকে দিন দুয়েক আগেই বেজিংয়ের তরফে দাবি করা হয়েছিল, লাদাখের ভারত-চিন সীমান্ত থেকে দু’দেশই সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করেছে। কিন্তু উপগ্রহ চিত্রের সঙ্গে চিনের দাবি মিলছিল না। সদ্য পাওয়া স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে প্যাংগং লেকের চার ও পাঁচ নম্বর এলাকায় তৎপরতা বেড়েছে চিনা সেনার। ওই এলাকায় নতুন সেনা মোয়াতেনের পাশাপাশি নতুন নির্মাণ কাজও চলছে বলে জানা যাচ্ছে। সেনাদের থাকার জন্যও নতুন তাঁবুও ফেলা হয়েছে বলে খবর।
এদিকে কয়েকদিন আগেই চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন দাবি করেছেন, চুক্তি মত অধিকাংশ জায়গা থেকেই সেনা সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে বাস্তবচিত্র অন্য কথাই বলছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বর্তমানে প্যাংগং-এর পাঁচ ও ছয় নম্বর ফিঙ্গার এলাকায় পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে চিনা সেনা। পাশাপাশি আনা হয়েছে উন্নত প্রযুক্তি টহলদারি নৌকা। সোলার প্যানেল বসানো হয়েছে বেশ কয়েকটি এলাকায়। যোগাযোগ ব্যবস্থার জন্যও আনা হয়েছে বেশ কিছু সরঞ্জাম। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে ভারত।












Click it and Unblock the Notifications