ডিব্রুগড়গামী দিনের সব উড়ান বাতিল করল ইন্ডিগো

কলকাতা থেকে অসমের দিব্রুগড় পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করল ইন্ডিগো। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, ইন্ডিগো উড়ান বাতিল করায় যাত্রীদের টাকা ফেরৎ নিতে অথবা অন্য কোনও উড়ানে যাত্রার করার বিকল্প দিয়েছে।

কলকাতা থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করল ইন্ডিগো। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, ইন্ডিগো উড়ান বাতিল করায় যাত্রীদের টাকা ফেরৎ নিতে অথবা অন্য কোনও উড়ানে যাত্রার করার বিকল্প দিয়েছে। এছাড়া দেশের অন্যপ্রান্ত থেকেও দিব্রুগড় পর্যন্ত উড়ান বাতিল করেছে সংস্থাটি। পাশাপাশি দিব্রুগড় থেকেও বাকি দেশের উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। যার জেরে বিচ্ছিন্ন হওয়ার পথে দিব্রুগড় ও অসম।

বুধবার থেকে বেড়েছে বিক্ষোভ

বুধবার থেকে বেড়েছে বিক্ষোভ

প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন পায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। এরপর থেকেই উত্তাল হয়ে উঠেছে অসম সহ উত্তর-পূর্বের রাজ্যগুলি। সোমবার লোকসভায় পাশ হওয়ার পর বুধবার রাজ্যসভাতেও বিলটি পাশ হয়। যার পর আরও তীব্র হয়েছে আন্দোলন। এর জেরে স্তব্ধ হয়ে গিয়ে গুয়াহাটি সহ আপার-অসমের ৬টি জেলা।

হামলা হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে

হামলা হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে

নাগরিকত্ব বিলের বিরোধিতার ফলস্বরূপ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজের বাড়িতেই ঘেরাও করা হয়েছিল। এরপর বুধবার ডিব্রুগড়ে তাঁর বাড়িতে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এর আগে গুয়াহাটি বিমানবন্দরে আটকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তেজপুর সফর সেরে গুয়াহাটি বিমানবন্দরে নামেন তিনি। কিন্তু এরপর বাইরের পরিস্থিতি অশান্ত থাকায় সেখান থেকে আর বেরোতে পাড়েননি তিনি।

জারি করা হয়েছে ১৪৪ ধারা

জারি করা হয়েছে ১৪৪ ধারা

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বুধবার সকাল থেকেই উত্তাল ছিল অসম। গুয়াহাটিতে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। যার পর অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয় অসমে। দোকানবাজার সব বন্ধ রয়েছে। যান চলাচলও নেই। এদিকে উত্তর-পূর্বের অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত করতে আধা সেনা পাঠানো হচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।

বিক্ষোভকারীদের যুক্তি

বিক্ষোভকারীদের যুক্তি

নাগরিকত্ব সংশোধনী বিলে বাংলাদেশের অমুসলিম বাসিন্দাদের ভারতে নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে। তাতেই আপত্তি উত্তর-পূর্বের রাজ্যগুলির। বিশেষ করে অসমের। তাঁরা অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে অসমের জনসংখ্যা ৩ কোটিতে গিয়ে পৌঁছেছে। সেই সংখ্যা প্রতিদিন বাড়ছে। যার জেরে কর্মসংস্থানে সংকট তৈরি হচ্ছে। অসমের আদি বাসিন্দারা অস্তিত্ব হারাচ্ছেন। এই বাংলাদেশিদের নাগরিকত্ব দিলে সংকট আরও বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+