FDI বাড়াতে মাস্টারস্ট্রোক! বিদেশিদের জন্য খুলে গেল ভারতের শেয়ার বাজার, বাজেটে কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী?

ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি, বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি, সমস্তটা মিলিয়ে বেশ কিছু দিন ধরেই চাপে রয়েছে ভারতের শেয়ার বাজার। বিদেশি বিনিয়োগ টানতেও অনেক সমস্যায় পড়তে হচ্ছিল। আর এই অবস্থায় বাজেট অধিবেশন থেকেই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কেন্দ্র সরকার।

FDI

আজ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছেন। প্রথমত, কর্পোরেট বন্ডের জন্য আলাদা করে বাজার-নির্মাণ কাঠামো তৈরি করা হবে। দ্বিতীয়ত, ভারতীয় শেয়ার বাজারে বিদেশিদের জন্য বিনিয়োগের পথ আরও সহজ করা হচ্ছে। তৃতীয়ত, শেয়ার বাজারে যে সমস্ত সংস্থা তালিকাভুক্ত রয়েছে সেগুলির বিদেশি অংশীদারিত্বের সীমা বাড়ানো হচ্ছে।

অর্থমন্ত্রী জানান যে, ভারতের বাইরে যে সমস্ত ব্যক্তিরা বসবাস করেন তাঁরা এবার থেকে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে সরাসরি ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন। এতদিন ধরে যেখানে ব্যক্তিগত বিনিয়োগের সীমা ছিল ৫ শতাংশ, তা বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে। এর পাশাপাশি সমস্ত বিদেশি বিনিয়োগকারী মিলিয়ে মোট সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থায় আগের থেকে আরও সক্রিয় অংশীদার হতে পারবেন।

অনেকেই আবার এই ঘোষণাকে ১৯৯১ সালের অর্থনৈতিক সংস্কারের সঙ্গে তুলনা করছেন। সে সময়ের তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং ভারতের বাজার বিশ্বের কাছে খুলে দিয়েছিলেন। ২০২৬-এর বাজেটেও প্রায় সেই পথেই হাঁটল কেন্দ্র। আগে FPI অথবা NRI রুটে বিনিয়োগ করা অনেকটা জটিল ছিল, সেই প্রক্রিয়া এখন অনেক সহজ হচ্ছে।

সব মিলিয়ে, বিদেশি লগ্নি বাড়ানোর জন্য এবং শেয়ার বাজারে নতুন প্রাণ ফেরানোর জন্যই এরকম বড় সিদ্ধান্ত বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+