প্রথম ধাপে সফল মঙ্গলযান, পৃথিবীর কক্ষপথ ছেড়ে মঙ্গলের উদ্দেশে পাড়ি

প্রথম ধাপে সফল মঙ্গলযান, পৃথিবীর কক্ষপথ ছেড়ে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি
চেন্নাই, ২ ডিসেম্বর : পৃথিবীর কক্ষপথ ছেড়ে মঙ্গলের উদ্দেশে সফলভাবে রওনা দিল ভারতের মঙ্গলযান। ৫ নভেম্বর শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করেছিল মঙ্গলযান। প্রায় একমাসের মাথায় শনিবার মধ্যরাতে পৃথিবীর কক্ষ ছেড়ে মহাকাশে পৌছে গিয়েছে ভারতের নিজস্ব যানটি।

ইসরোর তরফে জানানো হয়েছে, সব ঠিক থাকলে পৃথিবীর অভিকর্ষ ছাড়ার পর উপবৃত্তাকার পথে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে মঙ্গলযান পৌছাবে।

শ্রীহরিকোটা থেকে মঙ্গলযান উৎক্ষেপণের পরই চারটি স্তর অতিক্রম করে ওইদিন দুপুরেই পৃথিবীর কক্ষপথে পৌছে যায় মঙ্গলযান। টানা ২৫ দিন পৃথিবীর কক্ষপথে পাক খাওয়ার পর শনিবার রাত ১২টা ৪৯ মিনিটে সেটি পৃথিবীর কক্ষপথ ছেড়েছে।

পৃথিবীর কক্ষপথ ছাড়লেও গন্তব্য এখনও বহু দূর। মঙ্গলে অবতরণের মাঝে চারবার দিক পরিবর্তন করবে মঙ্গলযান। যাত্রাপথে কোনওভাবে অভিমুখ বদলে গেলে তার মোকাবিলা করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। তবে মঙ্গল অভিযানের প্রথম পদক্ষেপ যে সফল তা বলতে কোনও বাধা নেই।

বিজ্ঞানীদের মতে ৩০০ দিন পথ চলার পর ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর তা মঙ্গলের অভিকর্ষজ ক্ষেত্রের মধ্যে পৌঁছে যাবে। ইসরোসূত্রের খবর, গন্তব্যে পৌছিয়ে লালগ্রহের চারিদেক ঘুরবে এবং বিভিন্ন দিক ও কোণ থেকে গ্রহটির নানা ছবি ও তথ্য পৃথিবীর বুকে পৌছে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+