Yusuff Ali: ভিটে হারিয়ে দুই সন্তানকে নিয়ে রাস্তায় মহিলা, ঋণ মিটিয়ে ‘ত্রাতা’ ভারতীয় ধনকুবের
Yusuff Ali: মেটাতে পারেননি গৃহঋণ। ভিটেমাটি হারিয়ে দুই সন্তানকে নিয়ে রাস্তায় বসতে হয়েছিল মহিলাকে। ত্রাতা হিসেবে এগিয়ে এলেন ভারতীয় ধনকুবের ইউসুফ আলি। বকেয়া ঋণ মিটিয়ে কেরলের অসহায় পরিবারকে আর্থিক সাহায্য় লুলু গ্রুপের চেয়ারম্যানের। ঘটনা জানতে পেরেই সুদূর আবু ধাবির অফিস থেকে ভারতে তাঁর টিমকে সাহায্য়ের নির্দেশ দেন কেরালার কোটিপতি ইউসুফ।
২০১৯ সালে আর্থিক ঋণ প্রদানকারী (Non Banking Financial Company) এক নন ব্যাঙ্কিং সংস্থা থেকে চার লক্ষ টাকা ঋণ (Home Loan) নেন কেরলের (Kerala) নর্থ পারাভুরের সন্ধ্যা ও তাঁর স্বামী। বাড়ির নির্মাণকাজ (House Build) সম্পূর্ণ করতে ওই ঋণ নেন তাঁরা।

মাদাপ্লাথুরুতে প্রায় ১৯০০ স্কোয়ার ফিট জায়গায় স্বপ্নের বাড়ি তৈরি করছিলেন তাঁরা। কিন্তু ইমারতি দ্রব্যের চড়া দামে সন্ধ্যার নামেই লোন নিতে বাধ্য হন তাঁরা। ২ বছর পর ২০২১ সালে স্ত্রী সহ দুই সন্তানকে ফেলে চলে যান সন্ধ্য়ার স্বামী।
মাত্র ৭ ও ১২ বছরের দুই সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েন সন্ধ্যা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সন্ধ্যার স্বামী। তার ছেড়ে চলে যাওয়ায় বাড়তে থাকে ঋণের বোঝা। স্থানীয় জামাকাপড়ের দোকানে কাজ করে কোনওমতে দিন গুজরান সন্ধ্যা। ৪ লাখের লোন সুদে আসলে বেড়ে ৮ লক্ষ টাকায় গিয়ে ঠেকে।
এদিকে ঋণ প্রদানকারী সংস্থার তরফে বারবার ঋণ মেটানোর জন্যে চাপ দেওয়া হয় সন্ধ্যাকে। যথারীতি সোমবারে সরসারি বাড়িতে পৌঁছে যান সংস্থার আধিকারিকরা। দুই সন্তানসহ সন্ধ্যাকে ঘর থেকে বের করে সংস্থার তরফে তালা ঝুলিয়ে দেন আধিকারিকরা। এমনকি সঙ্গে দরকারি জিনিসপত্র, খাবার জল ও ওষুধ পর্যন্ত নিতে দেননি ওই আধিকারিকরা।
স্থানীয় সংবাদমাধ্যম সন্ধ্যার এই অসহায় পরিস্থিতির কথা তুলে ধরে। সরকার পর্যন্ত পৌঁছয় সন্ধ্য়ার দুর্দশার কথা। ঋণ প্রদানকারী সংস্থাকে সন্ধ্যাদের ঘরে ফেরানোর আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা ভিডি সথিশান। নির্মমভাবে ঘর থেকে বের করে দেওয়ায় প্রতিবাদ জানান সন্ধ্যার প্রতিবেশীরাও। ঘটনার কথা জানতে পারেন ইউসুফ আলি (Luli Group Chairman Yusuff Ali)।
ঋণ মেটাতে সন্ধ্যাকে ১০ লক্ষ টাকা দেয় ইউসুফ আলির টিম। সোমবার রাতেই লুলু গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর সন্ধ্যাকে তাঁর বাড়ি ফিরিয়ে দেন। তিনি এও জানান, ঋণ মিটিয়ে বাকি থাকা টাকা সন্ধ্যার পরিবারের জন্য ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা থাকবে।












Click it and Unblock the Notifications