বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানজ্ঞাপন করবে ভারতীয় সেনা

৪৮তম বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতরে ৩০ জন মুক্তিযোদ্ধাকে সম্মানজ্ঞাপন করবে ভারতীয় সেনা। অনুষ্ঠানটি বিজয় দিবসের একদিন আগে অর্থাৎ ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

৪৮তম বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতরে ৩০ জন মুক্তিযোদ্ধাকে সম্মানজ্ঞাপন করবে ভারতীয় সেনা। অনুষ্ঠানটি বিজয় দিবসের একদিন আগে অর্থাৎ ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফোর্ট উইলিয়ামে এক সাংবাদিক সম্মেলনে এই ঘওষণা করেন ইস্টার্ন কমান্ডের জেনারেল অফ স্টাফ মেজর জেনারেল এনডি প্রসাদ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা লাভ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা লাভ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের দিনেই ঢাকার রমনা রেসকোর্সে ভারতীয় কমান্ডর জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পন করেন পাকসেনা কমান্ডর লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি। স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। অবশ্য এই গৌরবময় দিনটির আগে মার্চ থেকে চলা দীর্ঘ ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ নিরীহ বাংলাদেশিদের হত্যা করেছিল পাক হার্মাদরা।

ভারতেও দিনটি বিজয় দিবস হিসাবে পালন করা হয়

ভারতেও দিনটি বিজয় দিবস হিসাবে পালন করা হয়

এদিকে পাক সেনার উপর বিজয় উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি ভারতও এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করে। ১৯৭১ সালের বিজয় দিবসের ঠিক আগের দু সপ্তাহ ধরে চলেছিল তীব্র যুদ্ধ। একদিকে ছিল পাকিস্তানি সেনা, আর অন্যদিকে ভারতীয় সেনা আর বাংলাদেশের মুক্তিবাহিনী। ৩ ডিসেম্বর পাকিস্তানি সেনা যখন একযোগে ভারতের মোট এগারোটি বিমানঘাঁটিতে হামলা চালায়, সঙ্গে সঙ্গে পাল্টা সেনা অভিযানের কথা ঘোষণা করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

থাকবে দুর্লভ ছবির প্রদর্শনী

থাকবে দুর্লভ ছবির প্রদর্শনী

বিজয় দিবস উপলক্ষে দুর্লভ ছবির প্রদর্শনী চলবে প্রিনসেপ ঘাটে। ১৩ ও ১৪ তারিখ চলবে এই প্রদর্শনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+