বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী ও ISI-এর উপস্থিতি নিয়ে চিন্তিত ভারতীয় সেনাপ্রধান, বললেন ‘ভারতও প্রস্তুত’

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি বাংলাদেশের 'চিকেন'স নেক' এলাকায় পাকিস্তানি সেনা ও আইএসআই কর্মকর্তাদের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। তাঁর আশঙ্কা, পাকিস্তান যেন এই অঞ্চলকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা না করতে পারে।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, "আমি একটি নির্দিষ্ট দেশের (পাকিস্তান) জন্য সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল শব্দটি ব্যবহার করেছি। এখন সেই দেশ যদি আমাদের প্রতিবেশী অঞ্চলে সক্রিয় হয়, তবে আমার উদ্বিগ্ন হওয়া উচিত। তাদের যেন এই ভূমি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ সক্রিয় করার সুযোগ না থাকে"।

Upendra Dwivedi

সম্প্রতি পাকিস্তানের সেনা কর্মকর্তারা এবং আইএসআই সদস্যরা ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশের 'চিকেন'স নেক' এলাকার মত সংবেদনশীল এলাকায় উপস্থিত ছিল বলে গোয়েন্দা তথ্য উঠে এসেছে।

সাক্ষাৎকারে বাংলাদেশের সাথে ভারতের সামরিক সম্পর্কের ব্যাপারে সেই প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, "বাংলাদেশের সাথে আমাদের সামরিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমরা নিয়মিত তথ্য ও নোট বিনিময় করি এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে"। তবে তারপরও সেনাপ্রধান বাংলাদেশের এই সংবেদনশীল এলাকাগুলি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন।

অন্যদিকে, কাশ্মীরকে ঘিরে পাকিস্তানের অনড় অবস্থান প্রসঙ্গে সেই সাক্ষাৎকারেই সেনাপ্রধান দেব আনন্দ অভিনীত 'গাইড' সিনেমার উদাহরণ টেনে বলেন, "একজন পাগল বলেছিল যে বৃষ্টি না হওয়া পর্যন্ত সে খাবে না। পাকিস্তানও একবার বলেছিল যে কাশ্মীর তাদের চাই। এখন তারা এই প্রতিশ্রুতির ফাঁদে আটকা পড়েছে এবং বের হতে পারছে না"।

তিনি আরও বলেন, "পাকিস্তানের এজেন্ডা শুধুমাত্র কাশ্মীর নয়, তারা ভারতবিরোধী মনোভাবকে মূল বিষয় করে তাদের দেশকে একত্রিত রাখার চেষ্টা করছে। ভাষা, সংস্কৃতি বা ঐতিহ্য এক না হলেও, তারা কেবল ভারত-বিরোধিতার মাধ্যমে নিজেদের পরিচিতি তৈরি করছে"।

ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের উপস্থিতি নিয়ে ভারত যে সতর্ক রয়েছে, তা পরিষ্কার। আর এদিন কার্যত এমনটাই ইঙ্গিত দিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+