করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, ২৬টি ওষুধের রপ্তানি বন্ধ করল ভারত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব, ২৬টি ওষুধের উপাদানের রপ্তানি বন্ধ করল ভারত

বিশ্বজুড়ে করোনা ত্রাস চলছে৷ এর মধ্যেই বহু জরুরি ওষুধ তৈরির উপাদান বিদেশে রপ্তানি না করার সিদ্ধান্ত নিল ভারত৷ ডিরেক্টোরেট অফ জেনারেল ফরেন ট্রেডের বিবৃতি অনুযায়ী, করোনা ভাইরাস যাতে ভারতে বড় প্রভাব ফেলতে না পারে সেজন্য বেশ কয়েকটি ওষুধের রপ্তানি বন্ধ করেছে ভারত৷

২৬টি ওষুধের উপাদান ও ওষুধ রপ্তানি বন্ধ

২৬টি ওষুধের উপাদান ও ওষুধ রপ্তানি বন্ধ

মঙ্গলবার ২৬টি ওষুধের উপাদান এবং ওষুধ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। ওষুধের তালিকায় প্যারাসিটামলও রয়েছে। এরই মধ্যে করোনাভাইরাসের কারণে ওষুধ ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতদিন ৭০ শতাংশ এপিআই আসত চিন থেকেই৷ এই আমদানি বন্ধ হতেই বন্ধ করা হয়েছে রপ্তানি৷ এই ওষুধগুলি হল প্যারাসিটামল, টিনিডাজোল, মেট্রোনিডাজোল, নিওমিসিন, অরনিডাজল, ভিটামিন বি১, বি৬, বি১২, এরিথ্রোমাইসিন সল্ট, সিলিন্ডামাইসিন সল্ট৷

অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

ভারতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক সংস্থার পরিচালক এক বিবৃতিতে জানিয়েছেন, বিশেষ কিছু সক্রিয় ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআইস) এবং এই এপিআই থেকে তৈরি ওষুধগুলোর রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে কবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সেই বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

চিনের বাইরেও করোনার প্রকোপ

চিনের বাইরেও করোনার প্রকোপ

এদিকে, চিনের বাইরে করোনার হানায় মারা গেছেন ১৭৫ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে। ৬৬ জন মারা গিয়েছে। ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮, জাপানে ৬ জন মৃত কোভিড-১৯-এ। ভারতে করোনা আক্রান্ত ৫ জন৷ এই মধ্যে তিনজন কেরলের৷ গতকাল দু'জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+