ভারতে শেষ ২৪ ঘণ্টায় বীভৎস পরিসংখ্যান করোনা ঘিরে! বাগ মানছে না মৃত্যু মিছিল
ভারতে একদিনে ২০, ০০০ জন আক্রান্ত করোনা ভাইরাসে। শেষ ২৪ ঘণ্টার হিসাবে এই ঘটনা নিঃসন্দেহে দেশ জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে। ভারতে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল , তার সঙ্গে শনিবার আরও ১৫০০ আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশের একদিনের রেকর্ডের হিসাবে।

একদিনে কতজন আক্রান্ত?
ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা ২০ হাজার হয়েছে
গতকাল। শেষ ২৪ ঘণ্টায় ভারতের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে, শনিবার করোনার জেরে ২০,০৬০ জন নতুন করে গোটা দেশে আক্রান্ত হয়েছেন।

মহারাষ্ট্রের পরিস্থিতি উদ্বেগজনক
একদিনে মহারাষ্ট্রেই শুধু আক্রান্তের সংখ্যা ৬,৩৬৮ জন। সেখানে শুধু মুম্বইতেই ২০০০ আক্রান্ত। এছাড়াও ৯ টি রাজ্যে দেশে বিশাল পরিমাণ আক্রান্তের সংখ্যা দেখেছে শনিবার । যার জেরে দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে।

৯ টি রাজ্য ঘিরে উদ্বেগ
দেশের ৯ টি রাজ্য প্রবল পরিমাণে আক্রান্ত। মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু। সেখানে ৩৭১৩জন আক্রান্ত একদিনে। তেলাঙ্গানায় ১০৮৭ জন একদিনে আক্রান্ত। কর্ণাটতে ৯১৮ জন আক্রান্ত। অন্ধ্র প্রদেশে ৭৯৬ জন আক্রান্ত। এরপর রয়েছে গুজরাত, বিহার, গোয়া, পুদুচেরি ।

বাংলা, দিল্লির পরিস্থিতি কেমন?
দিল্লিতে গতকাল ২৯৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও উত্তর প্রদেশ নতুন করে ৬০৭ জন আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে ৫২১ জন আক্রান্ত হয়েছেন নতুন করে।












Click it and Unblock the Notifications