পরিস্থিতি ক্রমশঃ খারাপ হচ্ছে দেশের, দৈনিক করোনা কেসে আমেরিকাকে অতিক্রম করল ভারত

দৈনিক করোনা কেসে আমেরিকাকে অতিক্রম করল ভারত

ভারত আমেরিকাকে অতিক্রম করে ফেলেছে এবং দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক গড় কোভিড–১৯ কেসে নাম রয়েছে ভারতের। ভারতে গড় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬৫,২১১, যেখানে আমেরিকা দাঁড়িয়ে রয়েছে ৬৪,৮১৪–তে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল দৈনিক ৭৫,৫৩৪টি কেস নিয়ে। সাতদিনের ক্রমাগত করোনা কেসের সংখ্যার ওপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

৪২৬ দিন আগে কোভিড কেস ধরা পড়ে দেশে

৪২৬ দিন আগে কোভিড কেস ধরা পড়ে দেশে

ভারতে প্রথম কোভিড কেস ধরা পড়ে ৪২৬ দিন আগে ২০২০ সালের ৩০ জানুয়ারি। এখনও পর্যন্ত এই দেশে মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ১২,২২১,৬৬৫ টি এবং মৃত্যু হয়েছে ১৬২,৯২৭ জনের। অন্যদিকে আমেরিকায় প্রথম কোভিড কেস ধরা পড়েছিল ৪৩৪ দিন আগে ২০২০ সালের ২২ জানুয়ারি। এই দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩০,৪৬০,৩৪২টি এবং মৃতের সংখ্যা ৫৫২,০৭২ জন।

২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ হাজারের বেশি

২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ হাজারের বেশি

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮১,৪৬৬টি করোনা কেস সনাক্ত হওয়ার পর দেশে কোভিড রোগীর সংখ্যা ১২.‌৩০ কোটি অতিক্রম করে যায়। অপরদিকে দেশে এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১১.‌৫২ কোটির বেশি মানুষ অর্থাৎ সুস্থতার হার ৯৩.‌৮৯ শতাংশ। বৃহস্পতিবারও করোনায় সুস্থ হয়েছেন ৫০,৩৫৬ জন।

দেশের সক্রিয় করোনা কেস

দেশের সক্রিয় করোনা কেস

ভারতের করোনা আক্রান্তের হার শুক্রবার পৌঁছেছে ৪.‌৭৮ শতাংশে, গত ২৪ ঘণ্টায় ৩০,৬৪১টি সক্রিয় কোভিড কেস ধরা পড়েছে। দেশে ১.‌৬৩ লক্ষের ওপর করোনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত এবং জাতীয় মৃত্যুর হার ১.‌৩৩ শতাংশে দাঁড়িয়ে।

উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র

উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র

দেশে করোনা কেসের পাশাপাশি সরকারের উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র। এই রাজ্য গত বছর থেকেই করোনা ভাইরাসের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮.‌১২ লক্ষ। তারমধ্যে সুস্থ হয়ে উঠেছে ২৪ লক্ষের বেশি মানুষ তবে করোনায় মৃত্যু হয়েছে ৫৪,৬৪৯ জনের। এছাড়াও এ রাজ্যে করোনায় সক্রিয় কেসের সংখ্যা ৩.‌৫৭ লক্ষ।

টিকাকরণ কর্মসূচি

টিকাকরণ কর্মসূচি

তবে এত কিছুর মধ্যেও ইতিবাচক দিক হল ভারতে টিকাকরণ কর্মসূচি জোর কদমে এগিয়ে চলেছে। তাতে কিছুটা হলেও ভাইরাসকে দমন করা সম্ভব হয়েছে। ভারত গত ২৪ ঘণ্টায় ৩৬.‌৭ লক্ষ জনকে টিকাকরণ করিয়েছে, যা সর্বোচ্চ রেকর্ড গড়েছে একদিনে। টিকাকরণের ৭৬তম দিনে ৩৬,৭১,২৪২ টি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৩,৬৫,৫৯৭ জনকে ৫১,২১৫টি সেশনের মাধ্যমে প্রথম ডোজ দেওয়া হয় এবং ৩,০৫,৬৪৫ জন সুবিধাভোগীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৬.‌৮৭ কোটি ভ্যাকসিন ডোজ ব্যবহার হয়েছে ১১,৩৭,৪৫৬ সেশনের মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+