করোনা লকডাউনে দু'হাজার টন ওযুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ভারতীয় ডাক বিভাগের

লকডাউনে দু'হাজার টন ওযুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে ভারতীয় ডাক বিভাগ। সারা ভারতে বিভিন্ন হাসপাতাল, দুস্থ ও যাঁরা বেরিয়ে ওষুধ কিনতে পারেননি তাঁদের কাছে পৌঁছে দিয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

করোনা লকডাউনে দুহাজার টন ওযুধ সরবরাহ ভারতীয় ডাক বিভাগের

এছাড়াও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের আধার-সক্ষম পেমেন্ট সিস্টেম ব্যবহার করে প্রায় ৮৫ লক্ষ গ্রাহককে ১৫০০ কোটি টাকা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় পাঁচ লাখ ইলেকট্রনিক মানি অর্ডারও প্রদান করা হয়েছে। ৭৬০ কোটি টাকার আর্থিক অন্তর্ভুক্তি হয়েছে। গতকাল এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ভারতীয় ডাক বিভাগ শুধুমাত্র টাকা পৌঁছে দেওয়া বা ওষুধ সরবরাহ নয়, দেশের বিভিন্ন বেসরকারি সংগঠনের হাতে খাদ্যসামগ্রী, ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছে। শ্রমিক, পৌরকর্মী ও বেসরকারি সংগঠন মিলিয়ে প্রায় ছ'লাখ খাবারের প্যাকেট ও রেশন পৌঁছে দিয়েছে তারা।

ডাক বিভাগের কাজ ও করোনা পরিস্থিতিতে তাদের ভূমিকা খতিয়ে দেখতে কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ গতকাল ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সেখানে চিফ পোস্ট মাস্টার জেনেরাল এবং ভারতীয় ডাকবিভাগের আধিকারিকদের প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানের জন্য কাজ করার নির্দেশ দেন। রবিশংকর প্রসাদ বলেন, 'ডাকঘরগুলিকে ডিজিটাল ক্ষেত্রে কাজ করতে হবে। এবং মানুষকে এই ডিজিটাইজ়েশনের সঙ্গে জুড়তে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+