রেল ও বিমানে সফর করতে গেলে অবশ্যই মোবাইলে থাকতে হবে কোন জিনিসটি! নয়া নির্দেশিকা কী বলছে
করোনার দানবীয় দংশনের জেরে দেশে প্রায় ২ মাস ধরে বন্ধ রয়েছে রেল ও বিমান যোগাযোগ। কথায় বলে, এই দুই পরিবহনই ভারতের লাইফলাইন। আর সেই লাইফলাইনকে খুলে দিতেই ১২ মে থেকে দেশে শুরু হয়েছে রেল পরিষেবা। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি নির্দেশিকা রয়েছে রেল মন্ত্রকের।

বাধ্যতামূলক করা হল কোন বিষয়টি?
উল্লেখ্য, রেল সফরের সময় 'আরোগ্য সেতু' অ্যাপটিকে বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি যাত্রীকে এই অ্যাপ মোবাইলে রাখতে হবে। না হলে রেল সফর করা যাবে না বলে জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক।

সফরের আগেই করতে হবে ডাউনলোড
রেলমন্ত্রক আগে এই অ্যাপটি ডাউনলোডের কথা পরামর্শ হিসাবে জানিয়েছিল। এবার তা বাধ্যতা মূলক করে দিয়েছে রেলমন্ত্রক। ট্রেনে চড়ে এই অ্যাপ ডাউনলোড করা যাবে না। সফরের আগেই তা করতে হবে ডাউনলোড। সোমবার রাতে ১২:২৪ মিনিটের একটি টুইটে এমন তথ্য রেলমন্ত্রক জানিয়েছে।

বিমান পরিষেবা সংক্রান্ত তথ্য
উল্লেখ্য , সূত্রের খবর অনুযায়ী ১৭ মের পর থেকে দেশে বিমান পরিষেবাও শুরু হতে পারে। আর সেক্ষেত্রেও রয়েছে একাধিক নির্দেশিকা। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি অসামরিক বিমান পরিবহন দফতর।

বিমান পরিষেবা সংক্রান্ত তথ্য
সূত্রের দাবি, বিমান পরিষেবার ক্ষেত্রেও আরোগ্য সেতু অ্যাপটি বাধ্যতামূলক করা হচ্ছে। ফলে এই অ্যাপ ডাউনলোড না করা থাকলে , যাত্রীর বিমান সফর বাতিল হতে পারে। এমনই তথ্য উঠে আসছে।












Click it and Unblock the Notifications