করোনা যুদ্ধে সাফল্যের মুখ দেখছে ভারত! মৃত্যু কমেছে ৪৩ শতাংশ, আক্রান্তের সংখ্যাতেও বড় পারাপতন
বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা কমেছে ৭৫ শতাংশ, মৃত্যু কমেছে ৪৩ শতাংশ পর্যন্ত
গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে করোমা সংক্রমণে বেশ বড়সড় পারাপতন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে দৈনিক গড় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নেমে গিয়েছে। সক্রিয় রোগীর সংখ্যাও ৫ লক্ষের সামান্য বেশি। যদিও উল্লেখযোগ্য ভাবে মৃতের সংখ্যার ক্ষেত্রেও বড়সড় পারাপতন দেখতে পাওয়া যাচ্ছে। এমনকী গত ২৪ ঘণ্টা মারা গিয়েছেন ১ হাজার ১১৪ জন।

পরিসংখ্যান বলছে বর্তমানে গোটা দেশে মাসিক মৃত্যুহার ৪৩ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। অন্যদিকে মে মাসের তুলনায় জুনে আক্রান্তের সংখ্যা আবার ৭৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। শুধুমাত্র মে মাসে ভারতে মৃত্যু হয় ১.১৭ লক্ষ করোনা আক্রান্তের। সেখানে করোনার কবলে পড়েছিলেন ৮৮.৮২ লক্ষ মানুষ।
যদিও মে মাসেই করোনার দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ আগ্রাসন দেখেছিল গোটা দেশ। এমনকী ওই মাসেই করোনা আক্রান্তের দৈনিক গড় ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। পাশাপাশি দৈনিক গড়ে ৪ লক্ষ মানুষের মৃত্যুও হচ্ছিল। সেখানে জুন মাসে আক্রান্ত হন ২১ লক্ষ ৮৭ হাজার মানুষ। মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫৫০। এমনটাই বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান। আর এখানেই নতুন করে আশার আলো দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এদিকে জুনের শুরু থেকেই গোটা দেশে এক ধাক্কায় অনেকটাই নেমে যায় সক্রিয় রোগীর সংখ্যাও। জুনের ১ তারিখ গোটা দেশে সক্রিয় রোগী সংখ্যা ছিল ১৮.৯৫ লক্ষ। যা জুনের ৩০ তারিখে ৭২ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। বুধবার পর্যন্ত ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫.৩৭ লক্ষ। কিন্তু মে মাসের শুরুর সপ্তাহে দেশে সক্রিয় রোগীর সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছিল ওই মাসের ১০ তারিখ ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৩৭.৪৫ লক্ষ। যা বর্তমানে ৮৬ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।












Click it and Unblock the Notifications