ভূগর্ভস্থ জলের ২২ শতাংশ শুকিয়ে যাওয়ায় তীব্র জল সঙ্কটে ভারত
ভূগর্ভস্থ জলের ২২ শতাংশ শুকিয়ে যাওয়ায় তীব্র জল সঙ্কটে ভারত
জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে জানান, দেশের ভূগর্ভস্থ জলের প্রায় ২২ শতাংশ শুকিয়ে গেছে বা তীব্র সংকটজনক অবস্থায় রয়েছে। এর জেরে আগামীতে দেশ প্রবল জল সঙ্কটের মধ্যেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এইদিন জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং তাই জল ব্যবহার করার ক্ষেত্রে জনসাধারণ কে আরও সাশ্রয়ী এবং সাবধানী হওয়ার নির্দেশ দিয়েছেন।

কোন কোন জেলায় ভূগর্ভস্থ জলের পরিমাণ সংকটজনক অবস্থায় রয়েছে তাই নিয়ে সরকারি তরফে ইতিমধ্যেই শুরু হয়েছে হিসেব নিকেশ। জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং এই প্রসঙ্গে আরও বলেন, “দেশের মানুষ ভূগর্ভস্থ জলের উপর প্রায় ৬৫ শতাংশই নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে লাগাতার এর অত্যধিক ব্যবহারের ফলে ঠিক কতটা জল অপচয় হচ্ছে তা আমরা অনুধাবন পারি না।”
জাতয় পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান,"কৃষিক্ষেত্রে ভারতে উপলব্ধ জল সম্পদের প্রায় ৮৯ শতাংশ ব্যয় হয়। আমাদের কৃষকদের সর্বদাই সহায়তা করতে হবে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যাতে তারা ড্রিপ এবং স্প্রিংকলার এর মতো নির্দিষ্ট সেচ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারে।”
কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল সংক্রান্ত বোর্ড ইতিমধ্যেই গ্রামাঞ্চল গুলিতে জল সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্র গুলিকে দেখভাল করার জন্য একাধিক এনজিওকে দায়িত্ব দিয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications