অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলায় ব্যবহৃত স্ক্যাল্প ক্রুজ মিসাইল কিনতে ইউরোর চুক্তির দিকে
ভারতের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করতে বড়সড় পদক্ষেপের পথে নয়াদিল্লি। ফ্রান্সের সঙ্গে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো মূল্যের প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে ভারত, যার আওতায় বিপুল সংখ্যক স্ক্যাল্প ক্রুজ মিসাইল কেনা হবে। এই একই মিসাইল গত বছর 'অপারেশন সিঁদুর 'এ ব্যবহার করে পাকিস্তানের ভিতরে জইশ ই মহম্মদ ও লস্কর ই তৈবার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা।
প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, ফরাসি সংস্থা থেকে স্ক্যাল্প মিসাইল কেনার বিষয়ে ভারতীয় বায়ুসেনার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। খুব শশীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রতিরক্ষা আধিকারিকরা।

রাফাল যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত এই দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের সঙ্গে সমন্বয় করে পাকিস্তানের মুরিদকে ও বাহাওয়ালপুরে নির্ভুল আঘাত হানে। আধিকারিকদের দাবি, নিশানায় থাকা জঙ্গি পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনও সুযোগই পায়নি আক্রমণ।
শুধু জঙ্গি ঘাঁটি নয়, ৬ ও ৭ মে রাতের অভিযানের পর ভারতীয় বায়ুসেনা আবারও ক্রুজ মিসাইল ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনীর একাধিক ঘাঁটিতে হামলা চালায়। ওই অভিযানে পাকিস্তানের ১২টি বড় এয়ারবেস লক্ষ্য করে আঘাত হানা হয়। মাটিতে দাঁড়িয়ে থাকা যুদ্ধবিমান ও নজরদারি বিমানের মতো একাধিক মূল্যবান সম্পদ ধ্বংস হয় বলে দাবি।
স্ক্যাল্প মিসাইল বর্তমানে রাফাল যুদ্ধবিমানের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। ভারতীয় বায়ুসেনার হাতে থাকা রাফাল স্কোয়াড্রনের সঙ্গে ভবিষ্যতেও এই মিসাইল ব্যবহৃত হবে বলেই জানানো হয়েছে।
এদিকে, রাফালের আকাশযুদ্ধ ক্ষমতা আরও বাড়াতে মিটিওর এয়ার টু এয়ার মিসাইল কেনার দিকেও এগোচ্ছে বায়ুসেনা। এই মিসাইলই যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীর জন্য কেনা ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমানে, যেগুলি আগামী তিন থেকে চার বছরের মধ্যে পরিষেবায় যুক্ত হওয়ার কথা।
অপারেশন সিঁদুরে রাফালের সাফল্য ও বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে, ভারতীয় বায়ুসেনা অতিরিক্ত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি শুরু করেছে। এই প্রস্তাব খুব শীঘ্রই প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের বৈঠকে উঠতে পারে।
আগামী ১০ থেকে ১৫ বছরে ভারতীয় বায়ুসেনার বহরে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ২০০ তে পৌঁছতে পারে, যা রাফালকেই বায়ুসেনার মূল ভরসার মেরুদণ্ডে পরিণত করবে এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications