INDIA Alliance Meeting: ‘ইন্ডিয়া’র নেক্সট ডেস্টিনেশন দিল্লি, পাঁচ রাজ্যের পাঁচ শহরকে বেছে নিল বিরোধী মহাজোট
বিরোধী মহাজোট 'ইন্ডিয়া'র মুম্বই পর্ব সারা। 'ইন্ডিয়া'র নেক্সট ডেস্টিনশন হতে চলেছে দিল্লি। সেখানে বিরোধী জোটের পরবর্তী বৈঠক হবে। প্রাথমিকভাবে দেশের পাঁচটি রাজ্যের পাঁচটি শহরকে তারা বেছে নিয়েছে সমাবেশের জন্য। খুব সম্প্রতি ৫ শহরে জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুম্বইয়ের বৈঠকে এদিন উপস্থিত হয়েছেন বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেওয়া ২৬টি দল। আরও দুটি দল এই বৈঠকে এদিন অন্তর্ভুক্ত হয়। ফলে ইন্ডিয়া জোটে মোট রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে হয় ২৮। এই ২৮ দলকে নিয়ে দিল্লিতে পরবর্তী বৈঠক হবে বলে এদিন মুম্বই বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়।

সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোট পাঁচটি শহরে জনসমাবেশ করা হবে। তা হল পাটনা, দিল্লি, চেন্নাই, গুয়াহাটি ও নাগপুর। এর পরবর্তী গন্তব্য হল দিল্লি। দিল্লির রাজঘাটে ২ অক্টোবর জনসভা করবে ইন্ডিয়া জোট। দিল্লিতেই পরবর্তী বৈক অনুষ্ঠিত হবে। ফলে এবার নজর দিল্লির দিকে।
বিজেপি বিরোধী দলগুলির মহাজোট গড়ে এক মঞ্চে হাজির হয়েছে। বিহারের পাটনার বৈঠকে যে জোটের সূচনা হয়েছিল, তা ইন্ডিয়া নামক মঞ্চ পায় বেঙ্গালুরুর বৈঠকে। তারপর মুম্বইয়ে এদিন অনুষ্ঠিত হল তৃতীয় বৈঠক। বাড়তে বাড়তে ২৮টি দল একত্রিত হয়েছে বিজেপিক বিরুদ্ধে। এই সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যয়ী 'ইন্ডিয়া'।
আর এদিন বিজেপি বিরোধী এই ইন্ডিয়ারর মঞ্চ থেকে রাহুল গান্ধী জানালেন, ইন্ডিয়া জিতবে, হারবে বিজেপি। ইন্ডিয়ার বিরুদ্ধে বিজেপিক জেতা অসম্ভব। ফের একবার ইন্ডিয়ার জয়ের দাবিতে সরব হয়ে রাহুল গান্ধী শুক্রবার মুম্বইয়ে ইন্ডিয়া মহাজোটের বৈঠক থেকেই অঙ্ক কষে জানিয়ে দেন কেন জিতবে ইন্ডিয়া।
রাহুল জানান, আমরা একজোট থাকলে কেউ হারাতে পারবে না। কারণ 'ইন্ডিয়া'র সঙ্গে ৬০ শতাংশ জনতার প্রতিনিধিত্ব রয়েছে। ইন্ডিয়ার শুধু একটাই কাজ একত্রিত করা। আমরা একত্রিত হলে ইন্ডিয়ার বিরোধী হিসেবে বিজেপির জেতার কোনও সম্ভাবনা নেই। আর আমরা সবাই একত্রিত রয়েছি।
রাহুল বলেন, ইন্ডিয়াকে একত্রিত করে রাখার জন্য দুটি কাজ করেছি। এক, আমরা সমন্বয় কমিটি তৈরি করেছি। আর আসন সমঝোতা নিয়ে আলোচনা ত্বরাণ্বিত করেছি। আমাদের বিশ্বাস এই দুটি শক্তিশালী পদক্ষেপই বিজেপিকে পরাজিত করতে সক্ষম হবে নিশ্চিতভাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদূর সম্ভব একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে লড়াই করার। ধনী-দরিদ্র গরিব-দুখী থেকে শুরু করে দেশের অগ্রগতিতে জনগণ, কৃষক, শ্রমিক সবাই শামিল ইন্ডিয়া তথা ভারত জোটে।












Click it and Unblock the Notifications