INDIA Alliance Meeting: কাকভোরে রাহুল-অভিষেক সাক্ষাত! মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে তীব্র জল্পনা

INDIA Alliance Meeting: বৃহস্পতিবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক বসছে। তার আগে বুধবার কাকভোরে দিল্লিতে বৈঠক করলেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোনিয়া গান্ধীর বাড়ি ১০ নম্বর জনপথে ওই বৈঠক হয় বলে সূত্রের খবর। যদিও সরকারিভাবে কেউই এই বৈঠকের সত্যতা স্বীকার করেননি।

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হতে যাওয়া ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের আগে এই দুই বৈঠককে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল রাহুল-অভিষেকের বৈঠক। কেননা সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বামেদের পাশাপাশি কংগ্রেসকে তীব্র আক্রমণ করছেন। অন্যদিকে অধীর চৌধুরীও নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারই প্রেক্ষিতে এই বৈঠক কার্যত রাজনৈতিক মহলে বিস্ফোরণের সমান।

সরকারিভাবে কোনও পক্ষই এই বৈঠকের কথা স্বীকার না করলেও, কংগ্রেস ও তৃণমূলের তরফে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক বিতর্ক থামাতেই এই বৈঠক বলে ইঙ্গিত করা হয়েছে উভয় তরফে।

কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোচনায় উঠে এসেছে ২০২৪-এর ভোটের রণকৌশল এবং পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার বিষয়গুলি। উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার এই দুই নেতাই মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নেবেন। তা সত্ত্বেও তার আগে বৈঠক করলেন দুই নেতা।

মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে ৩০ অগাস্ট মুম্বই যান। কিন্তু তার সঙ্গে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্য তার একদিন আগেই দিল্লি যান।

মমতা রাহুল

বেঙ্গালুরুতে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি বসতে ও কথা বলতে দেখা গিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ তাকে বোঝাপড়া বলেই বর্ণনা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে রাহুল গান্ধীকে আমাদের সকলের প্রিয় বলে সম্বোধন করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+