Budget 2025: ১০ লাখ টাকা পর্যন্ত...! বাজেটে মধ্যবিত্তের জন্য বড় 'উপহার' অপেক্ষা করছে? জোর জল্পনা

Union Budget 2025: আগামী ১ লা ফেব্রুয়ারি শনিবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে যখন প্রবল চাপের মুখে মোদী সরকার, সেই সময় এই বাজেট। আর এই বাজেটকে ঘিরে ক্রমশ প্রত্যাশার পারদ চড়ছে আম আদমির। বিশেষ করে এবার কর নিয়ে বিশেষ চর্চা শুরু হয়েছে।

কারণ এবার মধ্যবিত্তের উপর বোঝা কমাতে আয়করে বড় ছাড় (Income TAX) দেওয়ার পথে হাঁটতে পারে মোদী সরকার। আর তাতে মধ্যবিত্ত নয়, সাধারণ নিম্নবিত্ত মানুষেরাও উপকৃত (Union Budget 2025) হবেন বলে মনে করা হচ্ছে।

Nirmala Sitharaman

  • Union Budget 2025: ১০ লাখ টাকা টাকা পর্যন্ত ছাড়?

বর্তমানে কর স্ল্যাব (Tax Slabs) এবং নিউ ট্যাক্স রিজিম (New Tax Regime) চর্চায় আছে। মনে করা হচ্ছে এবার ২০২৫ সালের বাজেটে এই নিউ ট্যাক্স রিজিমে বড় ঘোষণা নির্মলার বাজেটে (Union Budget 2025) থাকতে পারে। মনে করা হচ্ছে, ১০ লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স ছাড় (Tax Free) মোদী সরকার দিতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ কোনও ব্যক্তি যদি বার্ষিক আয় ১০ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে ওই ব্যক্তিকে কোনও ট্যাক্স দিতে হবে না। আর এই ঘোষণা হলে ব্যাপক উপকৃত হবে মধ্যবিত্ত মানুষ। এতে খরচের প্রবণতা অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে কারও যদি বার্ষিক আয় ১৫ লাখ টাকার বেশি হয়, তার ওপর 30% কর আরোপ করা হয়। এক্ষেত্রে এই সমস্ত মানুষের জন্য দিশা মোদীর এবারের বাজেটে (Union Budget 2025) থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুজায়ী, ১৫ লক্ষ থেকে ১০ লাখ টাকার মধ্যে যাদের আয় তাদের জন্য নতুন কর স্ল্যাব চালু করা হতে পারে। এই স্ল্যাবে ৩০ শতাংশ কর কমিয়ে ২৫ শতাংশ করা হতে পারে। এতে উচ্চশ্রেণির মানুষদের কিছুটা হলেও উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

  • Union Budget 2025: New Tax Regime এও হতে পারে বদল

New Tax Regime এ 7.75 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর (Union Budget 2025) দিতে হয় না। যদি তা বাড়িয়ে ১০ লাখ করা হয় তাহলে এর সুবিধা কয়েক লাখ মানুষ পাবেন। অর্থাৎ ১০ লাখ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না। আরও বেশি করে New Tax Regime -এ করদাতারা যুক্ত হবে বলেও মনে করা হচ্ছে।বিশ্লেষকরা বলছেন, এহেন ঘোষণা নির্মলার বাজেটে থাকলে মানুষ যেমন উপকৃত হবেন তেমনই আরও বেশি করে মানুষকে New Tax Regime-র আওতায় আনা যাবে বলেও মত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+